সংগৃহীত ছবি
রাজনীতি

আমাদের দেশকে অপমান করা হয়েছে:ফখরুল

আমার বাঙলা ডেস্ক

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘এই ক্রিকেটের সঙ্গে আন্তর্জাতিক রাজনীতি ও আমাদের দেশের সম্মান জড়িয়ে আছে। দেশের একজন ক্রিকেটারকে অপমান করা মানে আমাদের দেশকে অপমান করা।’

ক্রিকেট কন্ট্রোল বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে, সেই সিদ্ধান্তের সঙ্গে একমত প্রকাশ করে বিএনপি মহাসচিব জানান, ছোটখাটো বিষয়গুলো আলোচনার মাধ্যমে সমাধান করাই উত্তম।

সোমবার (১২ জানুয়ারি) সকালে ঠাকুরগাঁওয়ের কালিবাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এমন মন্তব্য করেন।

এই সময় বিএনপি মহাসচিব জানান, আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এখনো অবৈধ অস্ত্র উদ্ধার করতে না পারার বিষয়টিকে সরকারের ব্যর্থতা হিসেবে দেখছেন তিনি।

মির্জা ফখরুল বলেন, ‘আমি আগেও বলেছি দেশের আইনশৃঙ্খলা নিয়ে আমরা চিন্তিত। এখনও সরকার সব অস্ত্র উদ্ধার করতে পারেনি। এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতির সেরকম উন্নতি হয়েছে বলেও আমি মনে করিনা। তবে আমরা আশাবাদী নির্বাচন চলাকালীন সময়ে আইনশৃঙ্খলা আরও উন্নত হবে।’

মির্জা ফখরুল বলেন, ‘বিগত সরকার তিস্তা নদীর পানির হিস্যা আদায় করতে পারেনি। আমাদের জনগণের সাথে কমিটমেন্ট আছে, তিস্তা-পদ্মাসহ অভিন্ন যত নদী আছে সবগুলোর ব্যপারে আমরা ভারতের সাথে এনগেজ করবো। তাদের কাছ থেকে পরস্পর দুই দেশের সম্মান বজায় রেখে পানির হিস্যা আদায় করার চেষ্টা করবো।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা