জাতীয়

আমরা এক থাকলে আমাদের সামনে কিছুই টিকতে পারবে না : ফারুকী

নিজস্ব প্রতিবেদক

‌‘জুলাই স্মরণ’ কর্মসূচির প্রশংসা করেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কৃতি উপদেষ্টা ও নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী। তিনি বলেছেন, ‘আমরা এক থাকলে আমাদের সামনে কিছুই টিকতে পারবে না।’

মঙ্গলবার (১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ সব কথা বলেন।

মোস্তফা সরয়ার ফারুকী লিখেছেন, শহীদ মিনারে গতরাতের আয়োজনের মাধ্যমে জুলাই স্মরণ যেভাবে শুরু হয়েছে, তা ছিল অত্যন্ত উঁচু মানের। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র চিন্তাবিদদের অভিনন্দন জানিয়েছেন এ আয়োজনের জন্য।

তিনি লেখেন, ‘বিএনপির চিন্তাশীল নেতারা গতরাতে শহীদ মিনারে যে অনন্য উদ্যোগ নিয়েছেন, তার জন্য তাদের একটা বড় অভিবাদন প্রাপ্য। আমি নিশ্চিত, অন্য অংশীদাররাও তাদের কর্মপরিকল্পনা ঠিক করে ফেলেছেন। জুলাইয়ের স্মৃতি যেন আমাদের পথ দেখায় এবং গত জুলাইয়ের মতোই সবাইকে একত্রিত করে। আমরা এক থাকলে আমাদের সামনে কিছুই টিকতে পারবে না।’

তিনি আরো লেখেন, ‘জাতীয় স্মরণপঞ্জি আজ থেকেই আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে। তাই তিনি সবাইকে আহ্বান জানিয়েছেন-শুধু জাতীয় পর্যায়ের কর্মসূচিতেই নয়, বরং সব অংশীদারদের আয়োজিত অনুষ্ঠানেও সক্রিয়ভাবে অংশ নিতে।’

পোস্টে তিনি সংগীত নিয়ে আলাদাভাবে মন্তব্য করেন। তিনি লেখেন, ‘ধন্যবাদ দ্য রেড জুলাইকে, আমাদের প্রিয় জুলাই গানটি ভিডিওতে ব্যবহারের জন্য। গত জুলাইয়ে গানটি নতুন এক তাৎপর্য পেয়েছে। আর অর্ক মুখার্জীর গাওয়া এই সংস্করণটি একেবারেই অসাধারণ।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা