ছবি: সংগৃহীত
খেলা

আফগানিস্তান সিরিজে ডাক পেলেন সৌম্য

ক্রীড়া ডেস্ক

পাঁজরের ইনজুরির জন্য আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন লিটন দাস। ওয়ানডে সিরিজেও খেলা হবে না তার, দ্রুতই ফিরবেন দেশে। তার জায়গায় তিন ম্যাচের আসন্ন এই টি-টোয়েন্টি সিরিজের জন্য দলে ডাক পেয়েছেন সৌম্য সরকার।

বিষয়টি নিশ্চিত করেছে বিসিবির একটি সূত্র। তবে সৌম্য এখনও দুবাইয়ের ভিসা পাননি। ধারণা করা হচ্ছে আগামী মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) দেশ ছাড়তে পারেন তিনি। জানা গেছে, লিটনের সেরে উঠতে সময় লাগবে। যে কারণে আফগান সফরের টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না তার।

এদিকে এই সিরিজের জন্য এখনো দল ঘোষণা করেনি বিসিবি। জানা গেছে, ওয়ানডে দলে প্রথমবার ডাক পেতে যাচ্ছেন সাইফ হাসান। লিটনের বদলে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টির দায়িত্ব সামলাবেন জাকের আলি অনিক। এর আগে তার অনুপস্থিতিতে প্রথমবার এশিয়া কাপের শেষ দুই ম্যাচেও অনিক নেতৃত্ব দিয়েছেন।

সংযুক্ত আরব আমিরাতের মাটিতে বাংলাদেশ-আফগানিস্তান তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে। ২ অক্টোবর থেকে শুরু হবে সিরিজের টি-টোয়েন্টি পর্ব। একই ভেন্যুতে দ্বিতীয় ও তৃতীয় ম্যাচ হবে যথাক্রমে ৩ ও ৫ অক্টোবর। এরপর ওয়ানডে সিরিজ মাঠে গড়াবে ৮ অক্টোবর থেকে। পরবর্তী ম্যাচ দুটি হবে ১১ ও ১৪ অক্টোবর।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ইরানের সতর্কবার্তা: যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক যুদ্ধ

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের ঘোষিত অর্থনৈতিক যুদ্ধ অভিযান ‘ইকোনমিক ডি...

গিনিতে ময়লার স্তূপ ধসে ৩০ জনের মৃত্যু

পশ্চিম আফ্রিকার দেশ গিনিতে আবর্জনার বিশাল স্তূপ ধসে ৩০ জন নিহত হয়েছেন। এ ঘটনা...

বিমানে ল্যাপটপ বিস্ফোরণ, আহত ৫

যুক্তরাষ্ট্রের বিমান পরিষেবা সংস্থা আমেরিকান এয়ারলাইন্সের একটি ফ্লাইট মাঝ আকা...

নবায়নযোগ্য জ্বালানি ছাড়া ১০০ বিলিয়ন ডলারের রপ্তানি লক্ষ্য কঠিন

বাংলাদেশের পোশাক রপ্তানি ১০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্য অর্জনে নবায়নযোগ্...

মহারাষ্ট্রের হাসপাতালে ৩ নবজাতকের মৃত্যু

ভারতের মহারাষ্ট্রের অমরাবতীর একটি সরকারি হাসপাতালে আগুন লেগে তিন নবজাতকের মৃত...

নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আদিবাসী তরুণের মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সোহেল হাসদা (১৯) নামে এক তরুণের মৃ...

জনতা ব্যাংকে অ্যাসেট-লায়াবিলিটি ম্যানেজমেন্ট কমিটির সভা অনুষ্ঠিত

সোমবার (২৪ আগস্ট) জনতা ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ে অ্যাসেট-লায়াবিলিটি ম্য...

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট নিয়ে বৈঠক

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের চলমান কার্যক্রম নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়ে...

হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

গত ২৪ ঘণ্টায় সারাদেশে হামের উপসর্গ নিয়ে আরও পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে...

সিরাজগঞ্জে পরিকল্পনাহীন ৬শ ৩৮ কোটি টাকার প্রকল্প

সিরাজগঞ্জে ৬৩৮ কোটি টাকা ব্যয়ে যমুনা নদী থেকে পুনরুদ্ধার করা জমিতে বাঁধ নির্ম...

লাইফস্টাইল
বিনোদন
খেলা