ছবি: সংগৃহীত
রাজনীতি

আওয়ামীলীগের উপর নির্বাচন চাপিয়ে দিলে তাদের উপর জুলুম হবে: জামায়াতের আমীর

আমার বাঙলা ডেস্ক

জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আওয়ামীলীগের উপর নির্বাচন চাপিয়ে দিলে তাদের উপর জুলুম হবে।

বুধবার (৫ই নভেম্বর) সকালে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের তিনি একথা বলেন।

জামায়াতের আমীর বলেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগের থাকার সুযোগ নেই। আওয়ামী লীগ নিজেই নির্বাচন চায় না, তাদেরকে নির্বাচনে যুক্ত করার প্রশ্নই আসে না।

তিনি আরও বলেন, "আওয়ামী লীগ তো নিজেই নির্বাচন চায়নি। আপনারা কি তাদের উপর জোর করে নির্বাচন চাপিয়ে দিবেন। তারা যদি নির্বাচন চাইত তাহলে তিনটা নির্বাচন করার তারা সুযোগ পেয়েছে, হাতছাড়া করলেন কেন। তারা যে নির্বাচনে বিশ্বাস করে, তা প্রমাণ করতে পারেনি। যে জিনিস তারা পছন্দ করেন না, সে জিনিস যদি তাদের উপহার দেন তাহলে তা জুলুম হবে।"

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রুশ হামলায় নিহত ১২, জেলেনস্কির অভিযোগ

ইউক্রেনজুড়ে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ১২ জন নিহত এবং কয়েক...

মনোহরদীতে নবাগত ইউএনওর সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

নরসিংদীর মনোহরদীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাহামুদুল হাসানের...

যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রকে কিয়েভের প্রস্তাব

রাশিয়ার সঙ্গে দীর্ঘদিন ধরে চলা যুদ্ধের অবসান চায় ইউক্রেন। এ লক্ষ্যে যুক্তরাষ্...

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে লাফ

মধ্যপ্রাচ্যে জাহাজে হামলার ঘটনায় হরমুজ প্রণালি পুনরায় চালুর বিষয়ে চলমান আলোচন...

টাকার বিনিময়ে নিয়োগ বিএনপির ঐতিহ্য: মুজিবুর

এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক নিয়োগের ক্ষমতা ম্যানেজিং কমিটির হাতে দেওয়...

নতুন আবহে ‘সোলস’-এর কালজয়ী গান

দেশের জনপ্রিয় ব্যান্ডগুলোর অন্যতম ‘সোলস’। দীর্ঘ পাঁচ দশকের পথচলায়...

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদ ছাড়লেন লিভিট

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের সরকারি বাসভবন ও দপ্তর হোয়াইট হাউসের প্রেস সেক্রে...

যুক্তরাষ্ট্রে অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে দুই সেন...

২৩ বছর পর ইরাক ছাড়ছে মার্কিন সেনা

আগামী ৩০ সেপ্টেম্বরের মধ্যে ইরাক থেকে সব মার্কিন সেনা প্রত্যাহার করা হবে বলে...

ইয়েমেনে মার্কিন হামলায় ১৫৩ বেসামরিক নিহত

ইয়েমেনে ২০২৫ সালে দফায় দফায় সামরিক অভিযান চালিয়েছে যুক্তরাষ্ট্র। এসব হামলায় দ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা