ছবি: সংগৃহীত
রাজনীতি

যে কারনে বাকি আসনগুলো ফাঁকা রাখল বিএনপি

আমার বাঙলা ডেস্ক

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য মোট ৩০০টি আসনের মধ্যে ২৩৭টি আসনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। তবে এখনো সিদ্ধান্ত হয়নি বাকি ৬৩টি আসনের প্রার্থী নিয়ে। এই আসনগুলোতে প্রার্থী না দেওয়ার কারণ স্পষ্ট করেছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

সোমবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেন।

বাকি ৬৩ আসন প্রসঙ্গে তিনি বলেন, ২৩৭ আসনে আমরা সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করলাম। এরপরে আমাদের সঙ্গে যারা যুগপৎ আন্দোলনে ছিলেন, সেই দলগুলোর সঙ্গে কথা বলে, এই আসনগুলোতে তারা আসতে পারেন অথবা আমাদেরগুলোও আমরা চেঞ্জ করতে পারি।

অর্থাৎ, বিএনপি আপাতত তাদের জোটের শরিক দল ও যুগপৎ আন্দোলনের দলগুলোর জন্য এই আসনগুলো ফাঁকা রেখেছে। দলগুলোর সঙ্গে আলোচনা সাপেক্ষে এই আসনগুলোতে তাদের নেতারা প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেতে পারেন।

ঘোষিত ২৩৭ জন প্রার্থীকে চূড়ান্ত বলে মানতে নারাজ বিএনপি। দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্পষ্ট করে বলেছেন, এখন যেটা আমরা ঘোষণা করলাম, সেটা হলো সম্ভাব্য প্রার্থী তালিকা। আমাদের স্থায়ী কমিটি এটা যেকোনো সময় পরিবর্তন করতে পারে।

এদিকে, বাকি ৬৩টি আসনে যুগপৎ আন্দোলনের শরিকদের সঙ্গে আলোচনা করে দ্রুতই প্রার্থী চূড়ান্ত করা হবে বলে জানা গেছে।

প্রার্থীদের নাম ঘোষণার সময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ডা. এ জেড এম জাহিদ হোসেন প্রমুখ।

এর আগে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে স্থায়ী কমিটির বৈঠক হয়েছে। সেই বৈঠকে দলীয় প্রার্থীদের নামের প্রাথমিক তালিকা চূড়ান্ত করা হয়।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালখালী হারগাজী খাল ভাঙন রোধে ও রাস্তার উন্নয়নের কাজ চলছে

প্রধানমন্ত্রী তারেক রহমানের উন্নয়ন ভাবনা ও জনকল্যাণমুখী কর্মসূচির ধারাবাহিকতা...

আট বছর ধরে কার্যক্রমে নেই নারায়ণগঞ্জ সিজেএম ভবন

তারিকুর রহমান রিপন ,নারায়ণগঞ্জ: ২০০ কোটি টাকার অধিক ব্যয়ে নির্মিত নারায়ণগঞ...

নোয়াখালীতে নিজ বাড়ির সামনে জামায়াত কর্মী গুলিবিদ্ধ

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় নিজ বাড়ির সামনে দুর্বৃত্তদের গুলিতে মাইনুল ইসলাম ও...

কালুখালীর  চরাঞ্চলে ইউএনও’র হাস, মুরগী ও ছাগল বিতরন

মঙ্গলবার সকালে রাজবাড়ীর কালুখালী উপজেলার নদীবিধৌত চরাঞ্চলের সুফলভোগীদের মাঝে...

সুন্দরগঞ্জে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের প্রতিবাদী মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

“অধিকার আদায়ে আমরা সবাই একসাথে” — এই স্লোগানকে সামনে রেখে গ...

নীলফামারীতে ১২মাসে নারী নির্যাতনের ঘটনা ৮১১টি, মামলা মাত্র ৯৯টি

নীলফামারী প্রতিনিধি। নীলফামারীতে গেল বছরে (২০২৫সালে) ৮১১টি সহিংসতার ঘটনা ঘটে।...

রাজবাড়ীতে কৃষিপণ্যে ‘ধলতা’ প্রথা বন্ধে প্রশাসনের সভা

রাজবাড়ীর বিভিন্ন হাট-বাজারে পেঁয়াজসহ কৃষিপণ্য ক্রয়-বিক্রয়ে ‘ধলতা’...

কুড়িগ্রাম সদরে জেন্ডার ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মেলা অনুষ্ঠিত

কুড়িগ্রাম সদর উপজেলায় জেন্ডার সমতা ও জলবায়ু পরিবর্তন বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক...

নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি লিয়াকত, সম্পাদক জাহাঙ্গীর

নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন (এনইউজে) এর কমিটি পুনর্গঠন করা হয়েছে। ১২ ম...

রাজবাড়ীতে কাঁচা মরিচের দামে আগুন, সবজির বাজারেও অস্থিরতা

রাজবাড়ীতে কাঁচা মরিচের দাম হঠাৎ করেই বেড়ে প্রায় দ্বিগুণ হয়েছে। মাত্র এক সপ্তা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা