খেলা

আইসিসির মাসসেরা খেলোয়াড় বাবর

ক্রীড়া ডেস্ক: পাকিস্তানের অধিনায়ক বাবর আজম আগস্ট মাসের আইসিসি 'প্লেয়ার অব দ্য মান্থ' (পুরুষ) নির্বাচিত হয়েছেন। এই নিয়ে তৃতীয়বারের মতো মাসের সেরা খেলোয়াড় নির্বাচিত হলেন তিনি। এদিকে আগস্টে মাসসেরা নারী ক্রিকেটার হয়েছেন আয়ারল্যান্ডের আরলিন কেলি।

প্রথম ক্রিকেটার হিসেবে তিনবার আইসিসি মাসসেরার পুরস্কার পেলেন বাবর আজম। এর আগে ২০২১ সালের এপ্রিল এবং ২০২২ সালে মার্চে এই পুরস্কার জিতেছিলেন পাকিস্তানের অধিনায়ক।

আগস্টে দারুণ পারফর্ম করে এই পুরস্কার জিতে নিয়েছেন বাবর। মাসসেরা পুরস্কার জেতার দৌড়ে বাবর পেছনে ফেলেছেন সতীর্থ শাদাব খান ও ওয়েস্ট ইন্ডিজ ব্যাটার নিকোলাস পুরানকে।

আগস্টে আফগানিস্তানের বিপক্ষে প্রথম ম্যাচে বাবরের ব্যাটে রান আসেনি। তবে পরের দুই ম্যাচে দু’টি ফিফটির দেখা পান। এরপর এশিয়া কাপের প্রথম ম্যাচে নেপালের বিপক্ষে ১৩১ বলে ১৫১ রানের ইনিংস খেলেন বাবর।

এর মধ্য দিয়ে ওডিআই ইতিহাসে সবচেয়ে দ্রুততম সময়ে ১৯টি সেঞ্চুরির মাইলফলক অর্জন করেন বাবর। এই সেঞ্চুরির ফলে সব সংস্করণ মিলিয়ে ৩১টি সেঞ্চুরি এখন পর্যন্ত এই ব্যাটারের। পাকিস্তানের পক্ষে ইউনুস খান ৪১টি সেঞ্চুরি নিয়ে সবার উপরে রয়েছেন।

পুরস্কার পেয়ে বাবর বলেন, ‘আগস্টের আইসিসির মাসসেরা খেলোয়াড় হওয়ায় বেশ ভালো লাগছে। দলের জন্য গত মাসটি ছিল অসাধারণ, আমিও দলের জন্য কিছু দারুণ পারফরম্যান্স করেছি। দীর্ঘ সময় পর পাকিস্তানে এশিয়া কাপ ফিরেছিল, মুলতান ও লাহোরের ক্রিকেটপাগল দর্শকদের সামনে খেলতে পারা দারুণ ছিল। আর মুলতানে আমার মানুষদের সামনে দেড়শ'র বেশি রান করায় আনন্দটা দ্বিগুণ হয়েছিল।’

এদিকে নারীদের ক্রিকেটে আগস্ট মাসের সেরা কেলি পুরস্কার জিতেছেন নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের পারফরম্যান্স দিয়ে।

এবি/ওশিন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা