ছবি: পুলিশের সৌজন্যে
অপরাধ

অস্ত্র নিয়ে ঘরে লুকিয়ে থাকা সাজাপ্রাপ্ত আসামিকে যেভাবে ধরল পুলিশ

চট্টগ্রাম ব্যুরো:

বান্দরবানের লামা উপজেলার চংবট মুরুং পাড়া থেকে একনলা বন্দুকসহ সাজাপ্রাপ্ত আসামি কাইংপা মুরুং (৪৯)কে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৩ জানুয়ারি) দিবাগত রাত ২টায় এই অভিযান চালানো হয়।

গ্রেপ্তারকৃত কাইংপা চংবট মুরুং পাড়ার মৃত বাংলাই মুরুংয়ের ছেলে। লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি জানান, অভিযানের সময় আসামি নিজের ঘরে অবস্থান করছিল। পরে তার ঘর থেকে একটি একনলা বন্দুক উদ্ধার করা হয়। কাইংপার বিরুদ্ধে পূর্বে দুটি মামলা রয়েছে এবং একটি মামলায় ৫ বছরের সাজাও রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর লামা থানা হস্তান্তর করা হয়েছে।

আমারবাঙলা/এনইউআ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অসুস্থ গরুর মাংস বিক্রির সংবাদ প্রকাশে সাংবাদিককে মারপিট, গ্রেফতার ১

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে অসুস্থ গরু জবাই করে মাংস বিক্রির সংবাদ প্রকাশকে কে...

আফতাবনগরের ফ্ল্যাটে মাদকবিরোধী অভিযান: প্রায় ১০ হাজার ইয়াবাসহ আটক ৩

রাজধানীর বাড্ডা থানাধীন আফতাবনগর এলাকায় একটি আবাসিক ভবনে অভিযান চালিয়ে বিপুল...

বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, ৫ জন অগ্নিদগ্ধ

নারায়নগঞ্জ বন্দরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন সহ ৫ জন অগ্নিদগ...

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের অর্জন নিয়ে প্রশ্ন,

জুলাই আন্দোলনের মূল উদ্দেশ্য ছিল ফ্যাসিবাদী শাসন ও তার প্রভাব নির্মূল করা। তব...

রূপপুরে পারমাণবিক বিদ্যুৎ উৎপাদন হবে গুরুত্বপূর্ণ মাইলফলক

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি।। ঈশ্বরদীর রূপপুরে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা