আন্তর্জাতিক

অবজারভার পত্রিকা বিক্রি করে দিল গার্ডিয়ান

আমার বাঙলা ডেস্ক

'দ্য অবজারভার' বিক্রির জন্য স্টার্ট-আপ প্রতিষ্ঠান টরটয়েজ মিডিয়ার সঙ্গে চুক্তি করেছে ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান।

প্রাক্তন বিবিসি নিউজ প্রধান জেমস হার্ডিংয়ের প্রতিষ্ঠিত টরটয়েজ, এই প্রকল্পে ৩২ মিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে জানিয়েছে। 'ধীর, গভীর সংবাদ' প্রকাশের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠিত টরটয়েজ মিডিয়া—পত্রিকাটিকে প্রগতিশীল সাংবাদিকতার একটি শক্তিশালী কণ্ঠ হিসেবে পুনরুজ্জীবিত করার অঙ্গীকার করেছে।

১৭৯১ সালে প্রথম প্রকাশিত বাম ঘেঁষা মধ্যপন্থি ধারার দ্য অবজারভার যুক্তরাজ্যের অন্যতম পরিচিত পত্রিকা। গার্ডিয়ান মিডিয়া গ্রুপ (জিএমজি) ১৯৯৩ সালে পত্রিকাটি কিনে নেয়। তবে অবজারভারের নিজস্ব অনলাইন সাইট নেই, এর সব আধেয় গার্ডিয়ানের সাইটে প্রকাশিত হয়।

গার্ডিয়ান এবং অবজারভারের সাংবাদিকরা এই বিক্রির বিরোধিতা করে ৪৮ ঘণ্টার ধর্মঘট করেছেন। সাংবাদিকদের সংগঠন ন্যাশনাল ইউনিয়ন অব জার্নালিস্টস বলেছে, 'অলাভজনক স্টার্ট-আপ টরটয়েজের কাছে বিক্রি হলে অবজারভারের সাংবাদিকতার ধারাবাহিকতা ঝুঁকির মুখে পড়বে।'

চুক্তি অনুসারে, গার্ডিয়ান মিডিয়া গ্রুপের মালিক স্কট ট্রাস্ট টরটয়েজে সংখ্যালঘু অংশীদার হিসেবে থাকবে।

চুক্তির আওতায় গার্ডিয়ান মিডিয়া গ্রুপের মালিক স্কট ট্রাস্ট টরটয়েজে সংখ্যালঘু অংশীদার হবে। গার্ডিয়ান নিউজ অ্যান্ড মিডিয়ার প্রধান সম্পাদক ক্যাথারিন ভিনার বলেন, তিনি বুঝতে পারছেন এই বিক্রি অবজারভার কর্মীদের জন্য অস্বস্তিকর। তবে তিনি নিশ্চিত যে এই সিদ্ধান্ত সাংবাদিক ও পাঠকদের জন্য সবচেয়ে ভালো উপায় হবে।

টরটয়েজ জানিয়েছে, তারা দ্য অবজারভার-এর জন্য একটি আলাদা ডিজিটাল প্লাটফর্ম তৈরি করবে, যেখানে ব্রেকিং নিউজের বদলে বিশ্লেষণধর্মী প্রতিবেদন, প্রত্যক্ষদর্শীর বিবরণ এবং তথ্য-ভিত্তিক সাংবাদিকতার ওপর জোর দেওয়া হবে।

'আমরা দ্য অবজারভার-এর অনলাইন কনটেন্ট পে-ওয়ালের আড়ালে নিয়ে যাব, যেমনটি দ্য আটলান্টিক সফলভাবে করেছে। আমরা এর ভবিষ্যতে বিশ্বাসী, ডিজিটাল মাধ্যম এবং সানডে পত্রিকা হিসেবে', টরটয়েজ জানিয়েছে।

টরটয়েজের পৃষ্ঠপোষকদের মধ্যে রয়েছে উডব্রিজ ইনভেস্টমেন্টস কর্পোরেশন, যা থমসন রয়টার্সের মালিক থমসন পরিবারের বিনিয়োগ প্রতিষ্ঠান।

এই চুক্তির মধ্য দিয়ে ২৩৩ বছরের পুরোনো সংবাদপত্রটির নতুন যাত্রা শুরু হতে যাচ্ছে।

আমার বাঙলা/এনবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

জাতিসংঘে প্রথমবার ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে আগামী ২১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্...

প্রথম টেস্টের আগে সুখবর পেল বাংলাদেশ

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ শুরু...

দাবানলে পুড়ছে ইউরোপ, গ্রিসে উদ্ধার অভিযান

প্রচণ্ড তাপপ্রবাহ, খরা ও দমকা হাওয়ার কারণে ইউরোপের...

৫ আগস্ট কর্মসূচি ঘোষণা ইসলামী আন্দোলনের

জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে আগামী ৫ আগস্ট রাজ...

আফগান সিরিজে কড়া নিরাপত্তায় আয়ারল্যান্ড

আফগানিস্তানের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজনকে কেন্দ্র করে সমালোচনার...

'বাংলাদেশি হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টানরা অনুপ্রবেশকারী নন'

ভারতের পশ্চিমবঙ্গের বিরোধীদলীয় নেতা শুভেন্দু অধিকারী নাগরিকত্ব সংশোধনী আইন (স...

লাইফস্টাইল
বিনোদন
খেলা