সংগৃহিত
জাতীয়

অতিরিক্ত ভাড়া নিলে তাৎক্ষণিক ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক: নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করলে বাস টার্মিনাল কেন্দ্রিক সার্ভিলেন্স টিম তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করবে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. মুনিবুর রহমান।

বুধবার ডিএমপির মিডিয়া সেন্টারে আসন্ন পবিত্র ঈদুল আযহায় ডিএমপির ট্রাফিক বিভাগের প্রস্তুতি সম্পর্কে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি একথা বলেন।

তিনি বলেন, ঈদ উপলক্ষে ঘরমুখো যাত্রীদের টার্মিনালের ভিতরে উঠা-নামা করতে হবে। কোন অবস্থাতেই টার্মিনাল হতে বের হয়ে রাস্তায় বাসে যাত্রী উঠা-নামা করা যাবে না।

অতিরিক্ত পুলিশ কমিশনার বলেন, গণপরিবহনগুলো নির্ধারিত সংখ্যার অতিরিক্ত যাত্রী বহন করতে পারবে না। বিশেষ করে ছাদে কোনো যাত্রী ঝুঁকি নিয়ে গমন করবেন না। দূরপাল্লার পরিবহনগুলো মহানগরীর মধ্যে যাত্রী উঠা-নামা করতে পারবে না। গণপরিবহনের ফিটনেসের বিষয়টি মালিক-শ্রমিক পক্ষ নিশ্চিত করবে। খালি ট্রাক বা পিকআপে যাত্রী নিয়ে দূরপাল্লার যাত্রা করা সম্পূর্ণ নিষেধ করা হয়েছে।

ঈদ যাত্রায় যাত্রীদের নিজ নিজ মালামাল নিরাপদে রাখার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘যাত্রাকালে অপরিচিত কোনো ব্যক্তির দেওয়া কোনো খাদ্য গ্রহণ করা থেকে বিরত থাকবেন। মোটরসাইকেলে যারা দূরে ভ্রমণ করবেন তারা অবশ্যই হেলমেট পরিধান করবেন। তাছাড়া অতিরিক্ত মালামাল বহন না করা, মোটরসাইকেলে দুইয়ের অধিক যাত্রী না উঠা ও মোটরসাইকেলের ফিটনেসের বিষয়টি নিশ্চিত করবেন।’

তিনি বলেন, ঈদ উপলক্ষে শিল্প প্রতিষ্ঠান ও কল-কারখানার লাখ লাখ শ্রমিকের বাড়ি ফেরার সুযোগ নিয়ে অনেক ফিটনেসবিহীন গাড়ি মহাসড়কে নামানোর প্রয়াস চালানো হয়। এতে যানজট তৈরি হয়, আবার যাত্রাপথকে ঝুঁকিপূর্ণ করে তোলে। তাই দূরপাল্লার এবং সিটিং সার্ভিসের বিভিন্ন রুটের গণপরিবহনের মালিকদের এ বিষয়ে সতর্ক থেকে ট্রাফিক পুলিশকে সহযোগিতা করতে হবে।

ঈদ যাত্রার নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, বাস যাত্রীদের বাসের অপেক্ষায় টার্মিনাল সংলগ্ন সড়কে দাঁড়িয়ে না থেকে টার্মিনালের ভিতরে অবস্থান করবেন। লঞ্চ টার্মিনাল, রেলওয়ে স্টেশন, বিমানবন্দর কেন্দ্রিক যাত্রীদের গমনাগমন সুষ্ঠু করার জন্য ডিএমপির ট্রাফিক বিভাগ সচেষ্ট রয়েছে।

এক প্রশ্নের জবাবে মনিবুর বলেন, ঢাকা মহানগর এলাকায় চলাচলরত বাসগুলো দূরপাল্লার যাত্রী বহন করলে সেই বাসগুলোর নম্বর প্লেট ভিডিও করে রাখা হবে। পরবরর্তীতে ওই বাসগুলোর বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এমনকি এসব গাড়ির রুট পারমিট বাতিলের ব্যবস্থা করা হবে।

এসময় ডিএমপির বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাগণ, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

পশ্চিম গাটিয়াডেঙ্গা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ডা. ফেরদৌস আলম

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার এওচিয়া ইউনিয়নের ঐতিহ্যবাহী পশ...

প্রধানমন্ত্রীর সঙ্গে শেভরন প্রতিনিধিদলের বৈঠক

নিজস্ব প্রতিবেদক প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠকে করেছে যুক্ত...

অমিতাভ বচ্চনের মনে রয়ে গেল যে বড় আক্ষেপ

প্রায় ছয় দশকের বর্ণাঢ্য কর্মজীবনে অভিনেতা, গায়ক থেকে জনপ্রিয় টেলিভিশন সঞ্...

দিল্লিতে ইরানের প্রেসিডেন্টের সঙ্গে কাশ্মীরের তিন নেতার বৈঠক

ব্রিকস সম্মেলনে যোগ দিতে দিল্লি সফররত ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা