রাজবাড়ী প্রতিনিধি
সারাদেশ

অগ্নিযুগের বিপ্লবী আশু ভরদ্বাজের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা অনুষ্ঠিত

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে অগ্নিযুগের কিংবদন্তি বিপ্লবী, ব্রিটিশবিরোধী সংগ্রামী এবং মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক কমরেড আশু ভরদ্বাজের ৩২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এক স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২১ এপ্রিল) সন্ধ‌্যায় জেলা উদীচী শিল্পীগোষ্ঠীর আয়োজনে রাজবাড়ী শহরের আজাদী ময়দান সংলগ্ন সংগঠন‌টির কার্যালয়ে এই স্মরণসভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন জেলা উদীচীর সভাপতি প্রফেসর শংকর চন্দ্র সিনহা । শুরুতেই আশু ভরদ্বাজকে স্মরণ করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর পাঠ করা হয় ২৪ এপ্রিল খাপড়া ওয়ার্ড শহীদ দিবসের প্রেক্ষাপটে লেখা একটি স্মৃতিচারণমূলক রচনা।

স্মরণসভায় বক্তব্য রাখেন জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি কমরেড আব্দুস সামাদ মিয়া, সাবেক সভাপতি আবুল কালাম, নাগরিক কমিটির সাধারণ সম্পাদক ফকীর শাহাদত হোসেন, কৃষক সমিতির সভাপতি আব্দুস সাত্তার মণ্ডল, উদীচীর সহ-সভাপতি আজিজুল হাসান খোকা, সদস্য কমল কে সরকার, সাহিত্য-সাংস্কৃতিক সংগঠন বৈচিত্র্যের সভাপতি আজাদ সিদ্দিকী মিলন, সাংবাদিক মো. জাহাঙ্গীর হোসেন এবং সাংগঠনিক সম্পাদক ধীরেন্দ্র নাথ দাস।

আশু ভরদ্বাজের জন্ম ১৯২০ সালের ২১ ফেব্রুয়ারি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়ার ঊনশিয়া গ্রামে। ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় তিনি আন্দামান দ্বীপে কারাবরণ করেন এবং স্বাধীনতা-উত্তর বাংলাদেশেও রাজনৈতিক সক্রিয়তায় যুক্ত ছিলেন। তিনি ছিলেন একজন সৎ, নির্লোভ, অকৃতদার সমাজতান্ত্রিক রাজনীতিবিদ, যিনি আজীবন কুমারিত্ব পালন করেছেন।

স্মরণসভায় বক্তারা আশু ভরদ্বাজের সংগ্রামী জীবনাদর্শ ও ন্যায়ের পক্ষে অবস্থানের কথা শ্রদ্ধাভরে স্মরণ করেন এবং বর্তমান প্রজন্মকে তাঁর মতো সাহসী ও আদর্শিক নেতৃত্বের অনুসরণ করার আহ্বান জানান।

১৯৯৩ সালের ১৬ এপ্রিল তিনি রাজবাড়ী‌তে মারা যান।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

সালমানের অদ্ভুত অভ্যাস ও পিআরপি চিকিৎসার গল্প প্রকাশ

বলিউড তারকা সালমান খানকে ঘিরে ভক্তদের আগ্রহ বরাবরই তুঙ্গে। এবার তার ব্যক্তিগত...

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্ক এখন ইতিবাচক: পররাষ্ট্রমন্ত্রী 

বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক বর্তমানে ইতিবাচক ধারায় এ...

যুক্তরাজ্যে দুই মাসের তাপপ্রবাহে প্রাণহানি প্রায় ৩ হাজার

চলতি বছরের মে ও জুন মাসে তীব্র তাপপ্রবাহের কারণে য...

ফুটবল কিংবদন্তি ফ্রাঙ্কো বারেসিকে ঘিরে শোকের আবহ

ফুটবল বিশ্বের অন্যতম সেরা ডিফেন্ডার ও এসি মিলানের...

বিভিন্ন সেবার নতুন ফি নির্ধারণ করল ইসি

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধনসহ নির্বাচন কমিশনের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা