সংগৃহিত
বাণিজ্য

সূচকের পতন, কমেছে লেনদেন

বাণিজ্য ডেস্ক: ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের প্রথম কার্যদিবস সোমবার (১৮ ফেব্রুয়ারি) সূচকের বড় পতনের মধ্যে দিয়ে লেনদেন শেষ হয়েছে। আগের কার্যদিবসের চেয়ে টাকার পরিমাণে লেনদেন কমেছে। এদিন ডিএসই ও সিএসইতে লেনদেনে অংশ নেওয়া অধিকাংশ কোম্পানির শেয়ার এবং মিউচ্যুয়াল ফান্ডের ইউনিটের দাম কমেছে।

ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

বাজার পর্যালোচনায় দেখা গেছে, ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের চেয়ে ৬৯.৮০ পয়েন্ট কমে ৫ হাজার ৮৯৮ পয়েন্টে অবস্থান করছে। ডিএসই শরীয়াহ সূচক ১৩.৫৫ পয়েন্ট কমে ১ হাজার ২৮৬ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৮.৯৬ পয়েন্ট কমে ২ হাজার ৪২ পয়েন্টে দাঁড়িয়েছে।

ডিএসইতে মোট ৩৯৬ কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৩৪টির, কমেছে ৩৩০টির এবং অপরিবর্তীত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর।

ডিএসইতে এদিন মোট ৪৮৬ কোটি ৬৭ লাখ টাকা লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ৫১৪ কোটি ৬৩ লাখ টাকা।

অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সিএসসিএক্স ৯৬.৯৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১০ হাজার ১৬৪ পয়েন্টে। সার্বিক সূচক সিএএসপিআই ১৬৪.০৮ পয়েন্ট কমে ১৬ হাজার ৯২৬ পয়েন্টে, শরীয়াহ সূচক ৭.৩৫ পয়েন্ট কমে ১ হাজার ১০১ পয়েন্টে ও সিএসই৩০ সূচক ৯০.১৫ পয়েন্ট কমে ১২ হাজার ৭২১ পয়েন্টে অবস্থান করছে।

এদিন, সিএসইতে ২২৭টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে বেড়েছে ৩৬টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত আছে ২৫টি কোম্পানির শেয়ার ও ইউনিটের দর। দিন শেষে সিএসইতে ১২ কোটি ৯৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। আগের কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৩ কোটি ৯৩ লাখ টাকা।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা