সংগৃহিত
বাণিজ্য

শ্রীপুরে মাশরুম চাষে দুই উদ্যোক্তার মুখে হাসি

আবুসাঈদ শ্রীপুর (গাজীপুর): ঢাকার সাভারের মাশরুম উন্নয়ন ইনস্টিটিউট থেকে মাশরুম চাষের প্রশিক্ষণ নিয়েছেন গাজীপুর জেলার শ্রীপুর পৌরসভা বাঘমারা গ্রামের মনিরুল ইসলাম ও রাকিব হোসাইন। এরপর নিজ নিজ এলাকায় ফিরে স্বল্প পরিসরে মাশরুম চাষ করে সফল হয়েছেন।

সম্প্রতি এ দুই উদ্যোক্তা যৌথভাবে মাশরুম চাষ ও বিপণন শুরু করেছেন। ভালো ফলন হওয়ায় অল্প দিনেই লাভের মুখ দেখেছেন এই দুই উদ্যোক্তা। এই দুই উদ্যোক্তার খামারে খড় ও কাঠের গুঁড়ো দিয়ে দুইশ চল্লিশ টি মাশরুমের স্পন রয়েছে। সঠিক পরিচর্যায় ৪০ দিন থেকেই স্পন থেকে মাশুরুম উৎপাদন হচ্ছে। প্রতিদিন এ খামার থেকে ৫ থেকে ৯ কেজি কেজির বেশি মাশরুম উৎপাদন হয়। প্রতি কেজি বিক্রি হয় ২৫০ থেকে ৩৫০ টাকা দরে। কিন্তু শ্রীপুরে প্রচারে অভাবে আমাদের উৎপাদিত মাশরুম বিক্রি হচ্ছে না।

উদ্যোক্তা মুনিরুল ইসলাম বলেন, আমাদের খামারে খড় ও কাঠের গুঁড়া দিয়ে তৈরি স্পন থেকে মাশরুম উৎপাদন করছি। উৎপাদনের তুলানায় বিক্রি কম। সরকারি সহযোগিতা পেলে আমাদের উদ্যোগকে বহু দূর এগিয়ে নিয়ে যেতে পারব।

শ্রীপুর কৃষি কর্মকর্তা সুমাইয়া সুলতানা এ বিষয়ে বলেন, মাশরুম চাষে আমাদের প্রধান সমস্যা হলো- এর গুণাগুণ এবং সবজি হিসেবে মাশরুম যে এক অনন্য খাবার হতে পারে তা প্রচার-প্রচারণার মাধ্যমে মানুষের মাঝে ছড়াতে পারিনি। তাদের উৎপাদিত মাশরুম বিক্রির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিচ্ছি। আমার অফিসে সকল স্টাফ ওই উদ্যোক্তার কাছ থেকে মাশরুম ক্রয় করছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা