সংগৃহীত
খেলা

সহজ ম্যাচ কঠিন করে জিতলো শ্রীলঙ্কা

ক্রীড়া প্রতিবেদক: নেদারল্যান্ডস চলতি ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরে উড়তে থাকা দক্ষিণ আফ্রিকাকে মাটিতে নামিয়েছিল। এ বিশ্বকাপের দ্বিতীয় অঘটনটা তাদের হাতে।

গতকাল সংবাদ সম্মেলনে এসে শ্রীলঙ্কার মুখোমুখি হওয়ার আগে তেজা নিদামানুরু বিশ্বকাপে সেমিফাইনালের খেলার আশাও ব্যক্ত করেছিলেন। ভারতীয় বংশোদ্ভূত ডাচ ব্যাটার বলেছিলেন, লঙ্কানদের বিপক্ষে জিতলে সেটিকে অঘটন বলতে চান না তিনি।

তবে লক্ষ্নৌতে চমক দেখানো কিছুই করতে পারেনি নেদারল্যান্ডস। দেখাতে পারেনি কমলা-নাচন। ডাচদের বিপক্ষে ওয়ানডেতে নিজেদের শতভাগ জয়ের ধারা ধরে রাখল শ্রীলঙ্কা। ১০ বল হাতে রেখে ডাচদের ৫ উইকেটে হারিয়ে টানা তিন ম্যাচ পর জয়ের দেখা পেলেন কুশল মেন্ডিসরা।

টস জিতে ব্যাটিংয়ে নেমে শুরুর ধাক্কা সামলে নেদারল্যান্ডস লড়াকু স্কোরই পেয়েছিল। মিডল-অর্ডারের দৃঢ়তায় পায় ২৬২ রানের সংগ্রহ। অবশ্য পুরো ৫০ ওভার খেলতে পারেনি ডাচরা। গুটিয়ে যায় ৪৯.৪ ওভারে। ডাচরা প্রথম উইকেট বিক্রমজিৎ সিংকে হারায় দলীয় ৭ রানে। সেখান দিলশান মধুশঙ্ক ও কাসুন রাজিতার তোপে ৯১ রান করতেই নেই ৬ উইকেট।

এরপরই সপ্তম উইকেটে সাইব্রান্ড এঙ্গেলব্রেশট ও লোগান ফন ভিকের ১৪৩ বলে ১৩০ রানের জুটি। মধুশঙ্কের বলে বোল্ড হওয়ার আগে এঙ্গেলব্রেশট করেন ৭০ রান। দলীয় ২৫২ রানে রাজিতার বলে ফেরেন ফেরেন ফন ভিকও। ৫৯ রান করেন তিনি। মধুশঙ্ক ও রাজিতা দুজনেই নিয়েছেন সমান ৪ উইকেট।

লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে ওপেনার কুশল পেরেরা (৪) ফিরলেও শ্রীলঙ্কার রানের চাকা সচল রাখেন আরেক ওপেনার পাতুম নিশাঙ্কা (৫৪)। তৃতীয় উইকেটে সাদিরা সামারাবিক্রমার সঙ্গে ৫২ রানের জুটি গড়েন তিনি। তার আগে বিদায় নেন অধিনায়ক মেন্ডিস (১১)।

দুশান হেমন্তকে (৪) নিয়ে লঙ্কানদের জয়ের বন্দরে পৌঁছে দেন সামারাবিক্রমা। ৯১ রানে অপরাজিত ছিলেন তিনি। লঙ্কানদের জয় এনে দেওয়ার পথে চারিত আসালাঙ্কার (৪৪) সঙ্গে ৭৭ ও ধনাঞ্জয়া ডি সিলভার (৩০) সঙ্গে করেন ৭৬ রানের জুটি। ৩ উইকেট নিলেও লঙ্কানদের মনে ভয় ধরাতে পারেননি আরিয়ান দত্ত।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মিথ্যা-বানোয়াট সংবাদের প্রতিবাদ জানাল বিএনপি

পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন সিকদার এবং তাঁর জ্যেষ্ঠ...

ফের ইরানে হামলা শুরু মার্কিন বাহিনীর

টানা ৫ দিন বিরতির পর ফের ইরানে সামরিক অভিযান শুরু করেছে মার্কিন বাহিন...

আর্জেন্টিনায় হেলিকপ্টার দুর্ঘটনায় ৭ প্রাণহানি

আর্জেন্টিনার পশ্চিমাঞ্চলীয় সান হুয়ান প্রদেশে অগ্নিনির্বাপণ কাজে ব্যবহৃত একট...

৩ দিনের সফরে ঢাকায় আসছেন ট্রা‌ম্পের বিশেষ দূত

আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) ঢাকায় আসছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশ...

ইরাক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

উত্তরা-দক্ষিণখানে জানালার গ্রিল কেটে গৃহবধূকে হত্যা ও লুটপাট

রাজধানীর দক্ষিণখানের ফায়দাবাদ এলাকায় একটি বহুতল ভবনের জানালার গ্রিল কেটে বাসা...

জুলাই পদযাত্রায় এনসিপির উপর হামলার প্রতিবাদে কিশোরগঞ্জে মশাল মিছিল

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জুলাই পদযাত্রায় সংঘটিত সন্ত্রাসী হাম...

কু‌ড়িগ্রামে এন‌সি‌পির বিক্ষোভে হামলা, আহত ১০

কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মিছিলে হামলার ঘটনা ঘটেছে।...

ফের বৃষ্টির আভাস

দেশজুড়ে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। একইসঙ্গে ক...

পুষ্টিগুণে ভরপুর পেঁপে

কাঁচা ও পাকা উভয় অবস্থাতেই পেঁপে পুষ্টিগুণে ভরপুর।...

লাইফস্টাইল
বিনোদন
খেলা