খেলা

ভ্যাঙ্কুভারের কাছে হেরে বিদায়ের শঙ্কায় মায়ামি

ক্রীড়া ডেস্ক

ভ্যাঙ্কুভারের কাছে হেরে কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের সেমিফাইনালে থেকে বিদায়ের শঙ্কা জেগেছে মেসির মায়ামির। বাংলাদেশ সময় শুক্রবার (২৫ এপ্রিল) সকালে ভ্যাঙ্কুভারের কাছে ২-০ গোলে হেরেছে মায়ামি। পুরো ম্যাচে একের পর এক আক্রমণ করেও গোলের দেখা পাননি মেসি-সুয়ারেজরা।

কনক্যাকাফ চ্যাম্পিয়ন্স কাপের কোয়ার্টার ফাইনালে লস অ্যাঞ্জেলেসের কাছে প্রথম লেগে হেরেও ফিরতি লেগে ঘুরে দাঁড়িয়েছিল মায়ামি। এখন সেমিফাইনালের দ্বিতীয় লেগেও ঘুরে দাঁড়াতে হবে মায়ামির। যদিও কাজটা অনেক বেশি কঠিন। কারণে, কোয়ার্টারে প্রথম লেগে ১-০ গোলে হেরে দ্বিতীয় লেগে ২-০ গোলে জিতেছিল মেসিরা। তবে এবার প্রথম লেগেই ২-০ গোলে হেরেছে মায়ামি।

ভ্যাঙ্কুভারের মাঠ বিসি প্ল্যাসে দুই হাফে দুই গোল হজম করেছে মায়ামি। প্রথম গোলটি হয় ম্যাচের ২৪তম মিনিটে। পেদ্রো ভিতের দুর্দান্ত এক ক্রসে হেডে লক্ষ্যভেদ করেন ব্রায়ান হোয়াইট। আর দ্বিতীয় গোলটি আসে ম্যাচ শেষের পাঁচ মিনিট আগে। ৮৫ মিনিটে দারুণ এক আক্রমণ থেকে দলকে দ্বিতীয় গোল এনে দেন সেবাস্তিয়ান বেরহাল্টার।

ম্যাচে দুই দলই ৯টি করে শট নিয়েছে। যেখানে মায়ামি তিনটি এবং ভ্যাঙ্কুভার দুইটি লক্ষ্যে রাখতে পেরেছে। পুরো ম্যাচে বল দখলেও এগিয়ে ছিল মায়ামি। ৬৯ শতাংশ বল দখলে ছিল মায়ামির। তবুও একটি গোলও করতে পারেনি তারা। তবে পুরো ম্যাচে অনেক চেষ্টা করেছিলো মেসি-সুয়ারেজরা।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা