জাতীয়

সেনাপ্রধান কোনো কথা না বুঝে বলেন নাই: উপদেষ্টা সাখাওয়াত

নিজস্ব প্রতিবেদক

সেনাপ্রধান কোনো কথা না বুঝে বলেন নাই বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের শ্রম উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) এম সাখাওয়াত হোসেন। পিলখানা হত্যাকাণ্ড নিয়ে রাজধানীর রাওয়া কনভেনশন হলে গত মঙ্গলবার বিশেষ অনুষ্ঠানে সেনাপ্রধানের বক্তব্যের বিষয়ে এ কথা বলেন উপদেষ্টা।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সাখাওয়াত হোসেন বলেন, ‘সেনাপ্রধান কোনো কথা না বুঝে বলেন নাই। আমি যতটুকু উনাকে চিনি তিনি ভেরি ভেরি স্ট্রেট ফরওয়ার্ড ম্যান। যা বলার মানুষের মুখের ওপর বলার মতো লোক। উনি কী বলেছেন না বলেছেন তার ব্যাখ্যা আমি দিতে পারবো না।’

বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের বন্ধ হওয়া শিল্পপ্রতিষ্ঠানগুলোর কর্মচারীদের পাওনা পরিশোধ প্রসঙ্গে জানতে চাইলে শ্রম উপদেষ্টা বলেন, ‘বেক্সিমকোর ১৪টি পোশাক কারখানা বন্ধ ঘোষণা, শ্রমিকদের পাওনা দিতে প্রয়োজনীয় ৫২৫ কোটি টাকার ব্যবস্থা করেছে সরকার। আগামী ৯ মার্চ থেকে শ্রমিকদের পাওনা পরিশোধ শুরু হবে। এর মধ্যে ৩২৫ কোটি টাকা বিভিন্ন ব্যাংকের মাধ্যমে দেবে অর্থ মন্ত্রণালয় এবং বাকিটা দিচ্ছে শ্রম মন্ত্রণালয়।’

বেক্সিমকোর যেসব কর্মকর্তা-কর্মচারী অনিয়মের সঙ্গে জড়িত তাদের সকলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান এম সাখাওয়াত হোসেন।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা