জাতীয়

মালয়েশিয়ায় যেতে না পারা ১৮ হাজার কর্মীকে পাঠানোর প্রক্রিয়া শুরু মার্চে

নিজস্ব প্রতিবেদক

মালয়েশিয়ায় যেতে না পারা ১৮ হাজার কর্মীকে আগামী মার্চে দেশটিতে পাঠানোর প্রক্রিয়া শুরু হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব মো. রুহুল আমীন। বুধবার (২২ জানুয়ারি) দুপুরে এ কথা জানিয়েছেন তিনি।

সচিব রুহুল আমীন জানান, মালয়েশিয়া যেতে না পারা ১৮ হাজার কর্মীকে মার্চে মালয়েশিয়ায় পাঠানোর প্রক্রিয়া শুরু হবে। এর আগে কেউ চাইলে রিক্রুটিং এজেন্সিগুলোর কাছ থেকে টাকা নিতে পারবে।

এ ছাড়া রিক্রুটিং এজেন্সিগুলোকে কর্মীদের টাকা ফেরত দেওয়ার ব্যাপারে প্রবাসী কল্যাণ মন্ত্রণালয় নির্দেশনা দিয়েছে বলেও জানান তিনি।

এর আগে আজ সকালে রাজধানীর কারওয়ান বাজার মোড়ে বিক্ষোভ করেন মালয়েশিয়া যেতে না পারা কর্মীরা। পরে সেখান থেকে সরিয়ে দেওয়ার পর প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের সামনে বিক্ষোভ করেন তারা।

বিক্ষোভকারীরা জানান, তাদের দাবি একটাই দ্রুত মালয়েশিয়া যাওয়া। টাকা দিয়েও নির্দিষ্ট সময়ের মধ্যে তারা মালয়েশিয়া যেতে পারেননি। এমনকি তারা এখনও রিক্রুটিং এজেন্টদের কাছ থেকে অর্থ ফেরত পাননি।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সীতাকুণ্ড শিপইয়ার্ডে বিষাক্ত গ্যাসে মৃত্যু ৭, বাড়তে পারে হতাহতের সংখ্যা

চট্টগ্রামের সীতাকুণ্ডের ভাটিয়ারীতে একটি শিপইয়ার্ডে এলএনজি স্ক্র্যাপ জাহাজের ট...

আজ খালেদা জিয়ার ৮২তম জন্মদিন

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার ৮২তম জন্মদিন শনি...

গাঁজা সেবনে উশৃঙ্খল আচরণ, মনোহরদীতে যুবকের ১০ মাসের কারাদণ্ড

নরসিংদীর মনোহরদীর গোতাশিয়া ইউনিয়নের প্রতাপ মহল এলাকায় গাঁজা সেবন করে উশৃঙ্...

মন্ত্রী হিসেবে আশরাফ উদ্দিন বকুলকে চান নেতাকর্মীরা

নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ও বিএনপির বিজ্ঞান ও প্রযুক্তিবিষয়ক সহসম্...

ভুলে যাওয়ার অভ্যাস কখন চিন্তার?

কথা বলতে বলতে হঠাৎ খুব পরিচিত কোনো শব্দ বা নাম মনে করতে পারছেন না—এমন অ...

বড়পুকুরিয়ার ১ নম্বর ইউনিটে ফের বিদ্যুৎ উৎপাদন

যান্ত্রিক ত্রুটির কারণে একদিন বন্ধ থাকার পর আবারও বিদ্যুৎ উৎপাদন শুরু করেছে দ...

রায়পুরায় তুলাতলী প্রিমিয়ার লীগের ফাইনাল অনুষ্ঠিত

নরসিংদীর রায়পুরা উপজেলার শতদল স্পোর্টিং ক্লাবের আয়োজনে তুলাতলী প্রিমি...

অক্টোবরে চালু হচ্ছে ৫ বিশেষায়িত শিশু হাসপাতাল

শিশুস্বাস্থ্যের উন্নয়নে দেশের পাঁচটি অঞ্চলে ২০০ শয্যাবিশিষ্ট বিশেষায়িত শিশু হ...

ফাঁকা গুলি ছুড়ে স্বর্ণ ব্যবসায়ীর স্বর্ণ-রুপা ছিনতাই

মানিকগঞ্জ সদর উপজেলার পূর্ব শানবান্দা এলাকায় দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ফা...

লাবুশেন-স্মিথকে ফিরিয়ে অস্ট্রেলিয়াকে চাপে ফেলল বাংলাদেশ

ডারউইন টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনে অস্ট্রেলিয়ার ওপর আরও চাপ তৈরি করেছে বাংল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা