সংগৃহীত
জাতীয়
ইজারাপ্রথা বাতিলের দাবি

জলমহালের মালিকানা ধনিকশ্রেণির হাতে চলে গেছে

নিজস্ব প্রতিবেদক

জলমহালের মালিকানা ধনিকশ্রেণির হাতে চলে গেছে বলে এ সংক্রান্ত অনুষ্ঠানে মন্তব্য করেছেন বক্তারা। শনিবার (১১ জানুয়ারি) রাজধানীর প্রেস ইনস্টিটিউট অব বাংলাদেশ (পিআইবি) অডিটরিয়ামে আয়োজিত ‘জমহালের ইজারাপ্রথা বাতিল ও বিকল্প ব্যবস্থাপনা’ শীর্ষক আলোচনা সভায় এ মন্তব্য করেন তারা। এ সময় বক্তারা জলমহালের ইজারাপ্রথা বাতিল করে জেলেদের অধিকার মৎস্যসম্পদ সংরক্ষণে বিকল্প ব্যবস্থাপনার সুপারিশ করেন।

জলমহাল প্রকৃত জেলেদের কাছে ফিরিয়ে দেওয়ার আন্দোলনের অংশ হিসেবে এ আলোচনা সভার আয়োজন করে হাওর অঞ্চলবাসী ও রাষ্ট্রচিন্তা নামের সংগঠন।

হাওর অঞ্চলবাসীর প্রধান সমন্বয়ক ড. হালিম দাদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক অ্যাডভোকেট হাসনাত কাইয়ূম।

অন্যান্যের মধ্যে আলোচনায় অংশ নেন হাওর পরিবেশ বিশেষজ্ঞ এবং ভূতত্ত্ববিদ ও যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়ার কমনওয়েলথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. খালেকুজ্জামান, মৎস্যবিজ্ঞানী ড. সৈয়দ আলী আজহার, বাংলাদেশ কৃষক সমিতির সাধারণ সম্পাদক আবিদ হোসেন, বাংলাদেশ ভূমিহীন আন্দোলনের সাংগঠনিক সম্পাদক শেখ নাসির, জেলে ফেডারেশনের নেতা হরিপদ দাস।

হাসনাত কাইয়ূম বলেন, জলমহালের মুনাফাকেন্দ্রিক ইজারাপ্রথা প্রান্তিক জেলেদের জন্য উৎপাত হিসেবে হাজির হয়েছে। খোলা জলমহালকে বদ্ধ জলমহাল দেখিয়ে ইজারা দেয় জেলা প্রশাসন। এটা অবশ্যই বন্ধ করতে হবে এবং জলমহাল জেলেদের ফিরিয়ে দিতে হবে।

ড. আলী আজহার বলেন, জেলে সমিতিতে বেশির ভাগই প্রকৃত জেলে নয়। ইজারা নেওয়ার ক্ষেত্রে প্রকৃত জেলেরা অর্থনৈতিক সংকটের কারণে প্রতিযোগিতায় টিকতে পারে না। তাদের অধিকার নিশ্চিত করতে হলে এ সংক্রান্ত নীতিমালা পাল্টাতে হবে। মাছের বংশ বিস্তারে অভয়াশ্রম গড়ে তুলতে হবে।

ড. খালেকুজ্জামান বলেন, নদীকে খণ্ডিত করলে ইজারা দিতে ও পেতে সুবিধা। এটি একটি দুষ্ট চক্রের কৌশল। ইজারা প্রথা সংস্কার করে এ ধরনের দুর্বৃত্তায়ন বন্ধ করতে হবে।

মৎস্যজীবী শুমারির দাবি জানিয়ে আবিদ হোসেন বলেন, সমস্ত ইজারা বাতিল করে জাতীয় সংগঠন গড়তে হবে যাতে সবাই কাজ পায়। শেখ নাসির বলেন, ইজারা জেলে ও কৃষকের গলার কাটা। প্রকৃত জেলেদের তালিকা করে তাদের অধিকার ফিরিয়ে দিতে হবে। মৎস্যজীবী সমবায় সমিতিকে শক্তিশালী করার আহ্বান জানান প্রকৌশলী ড. তোফায়েল আহমেদ এবং এ ধরনের উদ্যোগ বাস্তবায়নের জন্য আরো ওয়ার্কশপ করার আহ্বান জানান বাপা তিস্তা নদী রক্ষা কমিটির ফরিদুল ইসলাম।

এ ছাড়া ইজারাপ্রথা বাতিল করে বিকল্প ব্যবস্থাপনার জন্য বেশ কিছু সুপারিশ করেন বক্তারা।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাষ্ট্রচিন্তা জার্নালের সম্পাদক ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আর রাজী।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা