ছবি: সংগৃহীত
জাতীয়

৪৮ ঘণ্টার মধ্যে বিএনপির ব্যানার-ফেস্টুন অপসারণের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর বিভিন্ন আনাচেকানাচ ছেয়ে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ব্যানার ও পোস্টারে। এসব ব্যানার, ফেস্টুন ও পোস্টারসহ সব ধরনের বিলবোর্ড অপসারণে নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছে বিএনপি।

শনিবার (৯ নভেম্বর) পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম ও সদস্যসচিব তানভীর আহমেদ এবং ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক মো. আমিনুল হক ও সদস্যসচিব মো. মোস্তফা জামান।

বিজ্ঞপ্তিতে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে (সোমবার সন্ধ্যার মধ্যে) ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির ব্যানার, ফেস্টুন ও পোস্টারসহ সব ধরনের বিলবোর্ড অপসারণের জরুরি নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

অপর দিকে ঢাকা মহানগর উত্তর বিএনপির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত ৫ আগস্ট স্বৈরাচার শেখ হাসিনার পলায়নের পর থেকে ঢাকা মহানগর উত্তরের আওতাধীন সব থানা, ওয়ার্ড ও ইউনিটগুলোতে বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের অফিস থেকে ফেস্টুন, ব্যানার, পোস্টারসহ সব ধরনের বিলবোর্ড আগামী ৩ দিনের মধ্যে অপসারণ করতে হবে।

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা