ছবি: সংগৃহীত
জাতীয়

ভুয়া মুক্তিযোদ্ধা সনদ বাতিলে হচ্ছে কমিটি

নিজস্ব প্রতিবেদক

মুক্তিযুদ্ধ বাংলাদেশের ইতিহাসের অবিচ্ছেদ্য অংশ। সত্যিকারের মুক্তিযোদ্ধারা যেমন সম্মানিত তেমনই ভুয়া মুক্তিযোদ্ধারা হন ঘৃণিত।

ভুয়া মুক্তিযোদ্ধাদের শনাক্ত করে সনদ বাতিল করতে কমিটি গঠন করতে যাচ্ছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। অতি শীঘ্রই এ কমিটি চূড়ান্ত করা হবে। তবে প্রাথমিকভাবে এসব কাজ খুব গোপনীয়ভাবেই হচ্ছে।

রোববার (১০ নভেম্বর) মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, মহান স্বাধীনতা যুদ্ধে অংশ না নিয়েও জাল সনদ এবং বিভিন্ন তদবির-সুপারিশে এতদিন যারা মুক্তিযোদ্ধা হিসেবে রাষ্ট্রীয় সুবিধা নিয়েছেন তাদের শনাক্ত করে সনদ বাতিল করতে কমিটি গঠন করা হচ্ছে।

জানা গেছে, এ কমিটির আকার সাত সদস্য বিশিষ্ট হতে পারে। কমিটি গঠনের পর প্রধান উপদেষ্টা এটি অনুমোদন দিলে কাজ শুরু হবে। এ কমিটি ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে আবেদন এবং আবেদন ছাড়াও বিতর্কিত মুক্তিযোদ্ধাদের বিষয় পুনরায় যাচাই বাছাই করবেন। এ প্রক্রিয়ায় অনেক ভুয়া মুক্তিযোদ্ধার সনদ বাতিল হতে পারে এবং সকল সুবিধা হতে তারা বঞ্চিত হবেন।

এ বিষয়ে মন্ত্রণালয়ের নাম প্রকাশে অনিচ্ছুক মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, প্রতিদিন ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে নানা অভিযোগ আসছে। প্রাথমিকভাবে মন্ত্রণালয়ে এসব অভিযোগ জমা রাখা হচ্ছে। পরে মন্ত্রণালয়ে এসব বিষয় সিদ্ধান্ত নেবে।

.

আমার বাঙলা/এসএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা