সংগৃহিত
জাতীয়

নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়নি

নিজস্ব প্রতিবেদক: কোনো দেশ থেকে এই নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা হয়নি জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান বলেছেন, নির্বাচন নিয়ে যারা বিরূপ মন্তব্য করেছেন তারা এখন বুঝে গেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও নির্বাচন কমিশনের মাধ্যমে একটি সুন্দর নির্বাচন হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে চীন সরকারের ‘গ্রেট ওয়াল কমোরেটিভ মেডেল’ হস্তান্তর অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আজ এ মেডেল হস্তান্তর করেন। এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে কর্মকর্তা ও চীনের প্রতিনিধিদল উপস্থিত ছিলেন।

গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিভিন্ন রাষ্ট্র বিরূপ মন্তব্য করেছে এ বিষয়ে মতামত জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আমাদের নির্বাচন নিয়ে অনেকগুলো দেশ অনেক মন্তব্য করেছে। কিন্তু চায়না সরকার আমাদের বন্ধু। তারা সব সময় বলেছে এটা বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় সেখানে আমাদের কোনো মন্তব্য নেই।

অনেকে বিরূপ মন্তব্য করেছে বলে যে প্রশ্নটি করেছেন উল্লেখ করে মন্ত্রী বলেন, আমি মনে করি তারা এখন বুঝে গেছেন আমাদের প্রধানমন্ত্রী ও নির্বাচন কমিশনের মাধ্যমে দেশে একটি সুন্দর নির্বাচন হয়েছে।

তিনি বলেন, চায়না সঙ্গে আমাদের বন্ধুত্বপূর্ণ যে সম্পর্ক পাশাপাশি অন্যান্য প্রতিবেশী দেশের সঙ্গেও আমাদের চমৎকার সম্পর্ক রয়েছে, এটি আরও শক্তিশালী হবে। আপনারা এইমাত্র দেখলেন চায়না আমাদের কীভাবে তাদের সাপোর্ট দিয়ে গেল।

চীনের কাছে আমরা কী সহযোগিতা চেয়েছি- এ বিষয়ে জানতে চাইলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব সময় সাইবার সিকিউরিটির বিষয়ে আমরা উদ্বিগ্ন আছি। ট্রান্স ন্যাশনাল ক্রাইম, আন্তর্জাতিক ক্রাইম এ সমস্ত ক্রাইমগুলো যাতে আমরা প্রতিরোধ করতে পারি সেগুলোর জন্য সহযোগিতা চাচ্ছি।

দেশের নিরাপত্তা বাহিনীকে প্রশিক্ষণের পরিধি আরও বাড়ানোর জন্য চীনকে অনুরোধ জানানো হয়েছে, তারা বিষয়টি বিবেচনা করছে বলেও জানান মন্ত্রী।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

সৌদি তেল পাইপলাইনে হামলায় ইরান জড়িত থাকতে পারে: ট্রাম্প

সৌদি আরবের গুরুত্বপূর্ণ ‘ইস্ট-ওয়েস্ট’ তেল পাইপলাইনে সাম্প্রতিক ড্...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা