সংগৃহিত
জাতীয়

জুলাই থেকে দেশে সিন্ডিকেট থাকবে না

নিজস্ব প্রতিবেদক: জুলাই থেকে দেশে সিন্ডিকেট বলতে কিছু থাকবে না বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।

বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) বিকেলে সচিবালয়ে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে ভোজ্যতেল ও চিনির আমদানি, মজুত এবং মূল্য পরিস্থিতি সংক্রান্ত সভায় এ কথা জানান তিনি।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, আমরা স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করবো। মূল্য নির্ধারণটা হবে স্বয়ংক্রিয়ভাবে। এটা কখনো জোড় করে করা যায় না। বাজার মূল্য কখনো আর্টিফিসিয়ালি দীর্ঘদিন ধরে রাখা যায় না। সে জন্য আমরা চেষ্টা করছি একটি স্মার্ট বাজার ব্যবস্থা চালুর।

সিন্ডিকেট ভাঙতে পারার বিষয়ে তিনি বলেন, আমি ওই শব্দটা ব্যবহার করতে চাই না। আমি মনে করি বাংলাদেশে যারা ব্যবসা করেন, তারা সৎ এবং উদ্যোগী। পাঁচদিন হলো দায়িত্ব নিয়েছি আমাকে একটু সময় দেন। তাদের কাছ থেকে সহযোগিতা পাবো, এই শব্দটা আর ব্যবহার করা লাগবে না। আমি বললাম ১ জুলাই থেকে এ শব্দটা ব্যবহার করা লাগবে না। ব্যবসায়ীরা ট্যাক্স দিয়ে ব্যবসা করেন, কেউ কারসাজিতে যুক্ত নয়। আমি এটা বিশ্বাস করি না।

দেশে উৎপাদিত পণ্যের দাম কমানোর ইস্যুতে প্রতিমন্ত্রী বলেন, বাণিজ্য মন্ত্রণালয় কোনো জিনিস উৎপাদন ও আমদানি করে না। পণ্যের দাম আমি কমাতে পারবো না, কিন্তু দাম যৌক্তিক পর্যায়ে রাখার জন্য স্মার্ট বাজার ব্যবস্থাপনা ও পণ্যের সরবরাহ ব্যবস্থার উন্নয়ন করতে পারবো। আশা করি আজকে যে উদ্যোক্তারা এখানে এসেছেন, তাদের সহযোগিতায় আমি এমন একটা বাজার ব্যবস্থা তৈরি করতে পারবো, যেখানে আন্তর্জাতিক বাজারে কোনো বড় ক্রাইসিস না হলে পণ্যে সংকট থাকবে না। আর কৃষি পণ্য, যেমন পেঁয়াজের যৌক্তিক মূল্য কতো হওয়া উচিত সেটা কৃষি মন্ত্রণালয় বলতে পারবে। চালের মূল্য বলতে পারবে খাদ্য মন্ত্রণালয়।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা একটা স্মার্ট বাজার ব্যবস্থা চালু করতে যাচ্ছি। যেখানে উৎপাদক, আমদানিকারক থেকে ভোক্তা মাঝখানে যে বাধা আছে সেগুলো দূর করে স্বচ্ছ বাজার ব্যবস্থা করা।

পণ্যের দাম কবে নাগাদ কমাতে পারবেন- এমন প্রশ্নের জবাব প্রতিমন্ত্রী বলেন, দাম কমাবো না, তবে দাম কমানোর মেকানিজম আমাদের কাছে। স্বচ্ছ বাজার ব্যবস্থাপনার মধ্যেই যৌক্তিক মূল্য আসবে। আমি যদি এ মুহূর্তে বলি দাম কমাবো, দেখা গেলো জাহাজের ভাড়া বেড়ে গেলো, তাহলে এটা আমার হাত নাই। আমি বলতে পারি দাম যৌক্তিক থাকবে, স্বচ্ছ থাকবে, রেফারেন্স মূল্য আন্তর্জাতিক থাকবে।

দাম বেধে দেওয়ার বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আন্তর্জাতিক বাজারের মুভমেন্টে দেখে সে অনুযায়ী মিলাররা দাম নির্ধারণ করবে। তবে একই দামে তো সবাই কিনতে পারবে না। এজন্য আজকে আমরা আলোচনায় বসেছি যে কীভাবে দামটা নির্ধারণ হবে। এখন যেভাবে আছে সেভাবেই থাকবে। প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা করে কেবিনেটে নেবো।

তিনি বলেন, আমরা কোনো জিনিসের পরিবর্তন করছি না। সব কিছু ঠিক থাকবে। আমি আপনাদের কাছ থেকে ৩০ জনু পর্যন্ত বা চলতি অর্থবছর পর্যন্ত সময় নিচ্ছি। জুলাই থেকে আমরা যে ব্যবস্থাটা করবো সেটা আপনারা জানবেন। এ মুহূর্তে আমরা যে কোনো মূল্যে বাজারে সরবরাহ নিশ্চিত করতে চাই। এজন্যই তাদের ডাকা হয়েছে। কেউ যেন মজুতদারি, কৃত্রিম সংকট তৈরি করে বাজারটাকে বিশেষ করে রমজান মাসে বাজার অস্থিতিশীল করার চেষ্টা না করে। এজন্যই তাদের ডেকেছি, কোনো মূল্য নির্ধারণের জন্য ডাকা হয়নি।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা