সংগৃহিত
জাতীয়

প্রস্তুত জাতীয় স্মৃতিসৌধ

নিজস্ব প্রতিবেদক : মহান বিজয় দিবসে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি শ্রদ্ধা নিবেদনে প্রস্তুত সাভারের জাতীয় স্মৃতিসৌধ। দিবসটি ঘিরে ইতোমধ্যেই সৌধ চত্বরের সৌন্দর্য ও পবিত্রতা রক্ষায় পরিষ্কার-পরিচ্ছন্নতা, সংস্কার ও রং-তুলির কাজ শেষ হয়েছে।

নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সিসি টিভি ক্যামেরা বসানো হয়েছে। এ ছাড়াও ঢাকা জেলা পুলিশের পক্ষ থেকে নিরাপত্তার প্রস্তুতি ও নবম পদাতিক ডিভিশনের তত্ত্বাবধানে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীকে দেওয়া ৩ বাহিনীর গার্ড অব অনারের কসরত শেষ হয়েছে।

গণপূর্ত বিভাগের সাভার জাতীয় স্মৃতিসৌধের উপসহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান বলেন, মহান মুক্তিযুদ্ধে বিজয় ছিনিয়ে আনা লাখো শহীদের প্রতি শ্রদ্ধা জানাতে, সৌধ চত্বরের সৌন্দর্য বর্ধনে ধুয়ে মুছে পরিষ্কার-পরিচ্ছন্ন, সংস্কার ও রং-তুলির আঁচড়ে রাঙানোর কাজটি করা হয়েছে পরম ভালোবাসা নিয়ে। ফুল বাগানে স্থান পেয়েছে হরেক রকমের বাহারি ফুল গাছ। ল্যাম্পপোস্ট, ঝাড়বাতি, ঝরনাধারা, মুক্ত মঞ্চ, অভ্যর্থনা কেন্দ্র সর্বত্রই সৌন্দর্য বর্ধন করা হয়েছে।

ডিসেম্বরের ৪ তারিখ থেকে জাতীয় স্মৃতিসৌধে সর্বসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে, ১৬ ডিসেম্বর প্রত্যুষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য খুলে দেওয়া হবে জাতীয় স্মৃতিসৌধ। স্মৃতিসৌধর নিরাপত্তার কাজটি ১২ ডিসেম্বর থেকে এসএসএফ তদারকি করছেন। মাসব্যাপী ধোয়া-মোছা ও পরিষ্কার-পরিচ্ছন্নতাসহ সৌন্দর্য বর্ধনের সকল কাজ শেষে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রস্তুত রয়েছে বীর শহীদদের শ্রদ্ধা নিবেদনে।

ঢাকা জেলা পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, নিরাপত্তা ব্যবস্থা জোরদারে সিসিটিভি স্থাপন ও ওয়াচ টাওয়ার বসানোসহ সকল কাজ শেষ করেছেন ঢাকা জেলা পুলিশ। চার স্তর বিশিষ্ট নিরাপত্তা ব্যবস্থা রাখা হয়েছে। বিজয় দিবসের স্মৃতিসৌধ আগত সকল দেশপ্রেমিক দর্শনার্থীদের আসা-যাওয়ায় যেন দুর্ভোগ পোহাতে না হয় সেজন্য স্মৃতিসৌধের ভিতর এবং বাহিরে আমাদের সতর্ক নজরদারি থাকবে।

এ ছাড়া ঢাকা-আরিচা মহাসড়ক ও নবীনগর-চন্দ্রা মহাসড়কের যানবাহনগুলো ১৬ ডিসেম্বর ভোর টার পর নবীনগর সড়ক দিয়ে চলাচল বন্ধ রাখবার নির্দেশনা দেওয়া হয়েছে। এ সময় তাদেরকে অন্য রাস্তা ব্যবহার করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে যথারীতি সড়কটি খুলে দেওয়া হবে।

এদিকে জাতীয় স্মৃতিসৌধে বিজয় দিবস উদযাপনের প্রস্তুতি দেখতে এসে সন্তোষ প্রকাশ করেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. মো. এনামুর রহমান।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

ট্রাইব্যুনালে আসতে অস্বীকৃতি, ২ ঘণ্টা পর বাধ্য হলেন সাবেক মন্ত্রী কামরুল

জুলাই গণঅভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধের একটি মামলায় ট্রাইব্যুনালে আসতে অস্বী...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা