পদ্মা ব্যারেজ বাস্তবায়নে উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন, দেশের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পানি চুক্তি করতে চায় সরকার।
মঙ্গলবার (১১ আগস্ট) দুপুরে রাজধানীর চীন-মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এক সেমিনারে তিনি এসব কথা বলেন।
পানিসম্পদমন্ত্রী বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্পের সঙ্গে দেশের প্রায় সাত কোটি মানুষের ভাগ্য জড়িত। একই সঙ্গে তিস্তা প্রকল্পও সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ।
তিনি আরও বলেন, প্রকল্পগুলো বাস্তবায়নে দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সহযোগিতা নেওয়া হচ্ছে। খুব শিগগিরই প্রয়োজনীয় স্টাডি শেষ করে তিস্তা প্রকল্পের বিষয়টি সামনে আনা হবে।
আমার বাঙলা/ রাব্বি