জাতীয়

‎কৃষি কার্ডের কারণে মধ্যস্বত্বভোগীরা সুবিধা নিতে পারবে না : কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

কৃষি কার্ড করার ফলে মধ্যস্বত্বভোগীরা সুবিধা করতে পারবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।

‎তিনি বলেন, কৃষি কার্ডের কারণে সারা দেশের কৃষকদের একটি ডেটাবেস তৈরি হবে। এতে করে কোন অঞ্চলে কী ফসল উৎপাদন হয় তা আমরা জানতে পারবো। কোনো এলাকায় আলু বেশি উৎপাদন হবে তাদের বলে দিতে পারবো চাহিদা কতো। তখন কৃষকেরা চাহিদা অনুযায়ী উৎপাদন করতে পারবে। যোগান ও চাহিদার সামঞ্জস্য থাকলে মধ্যস্বত্বভোগীরা সুবিধা করতে পারবে না।

‎তিনি বলেন, একেক মৌসুমে একেক সবজি বেশি উৎপাদন হয়। বেশি উৎপাদনের কারণে চাহিদার বেশি সবজির দাম পাওয়া যায় না। অনেক সময় দেখা যায়, কৃষকের ক্ষেতে টমেটো আছে৷ কিন্তু দাম না পাওয়ায় টমেটো তুলে না। কারণ ক্ষেত থেকে নিয়ে বাজারে নিতে যে খরচ সেটিও পাওয়া যায় না। এতে কৃষকেরা অনেক ক্ষতিগ্রস্ত হন।

কৃষিমন্ত্রী বলেন, দেশের অর্থনীতিকে এগিয়ে নিতে হলে কৃষির সঙ্গে সংশ্লিষ্টদের অর্থনৈতিক অগ্রগতি দরকার। কৃষকদের উন্নয়নে কাজ করে যাচ্ছে সরকার। ইতোমধ্যে যারা হতদরিদ্র কৃষক, যারা কৃষি ঋণে জর্জরিত, তাদের জন্য ১০ হাজার টাকা পর্যন্ত ঋণ মওকুফ করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

আমার বাঙলা/ রাব্বি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জে...

খামেনির জানাজা : বাংলাদেশের পক্ষে শ্রদ্ধা জানালেন স্পিকার

তেহরানে ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জন্য আয়োজিত রাষ্ট্র...

ভ্যাপসা গরমের মধ্যে ঢাকায় বৃষ্টির সম্ভাবনা, ৯ অঞ্চলে ঝড়ের আভাস

ভ্যাপসা গরমের মধ্যেই রাজধানী ঢাকা ও আশপাশের এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি...

তৃণমূল প্রধান কার্যালয় দখল করল বিদ্রোহীরা

সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস কার দখলে থাকবে, তা নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়...

খামেনির দাফন ঘিরে যেসব শঙ্কায় ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় নিহত ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতু...

১২ লাখ টাকা হোটেল ভাড়া না দিয়ে উধাও এনসিপির ৫ নেতা!

আট মাস অবস্থান করে ১২ লাখ টাকার বিল বকেয়া রেখে হোটেল ত্যাগ। এমন অভিযোগ উঠেছে...

উপজেলা হাসপাতালেও মিলবে ডায়ালিসিস সেবা -ঘোষণা স্বাস্থ্যমন্ত্রীর

শুক্রবার (৩জুলাই)বিকালে নরসিংদীর মনোহরদী উপজেলা পরিষদ প্রাঙ্গণ আয়োজিত এক অনু...

আওয়ামী লীগ দেশে আর কোনোদিন রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

শনিবার (৪ জুলাই) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ...

ট্রিলিয়ন ডলার অর্থনীতির পথে দেশ, এখন দেশি-বিদেশি বিনিয়োগের অন্যতম ঠিকানা: অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী বলেন, কঠিন সময়ে প্রণীত ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ভঙ্গুর অর্থনীতি থে...

পিরোজপুরে বলেশ্বর নদীতে ট্রলার থেকে পড়ে জেলে নিখোঁজ

শনিবার (৪ জুলাই) আনুমানিক সকাল সাড়ে ১০ টার দিকে এ ঘটনা ঘটে। নিখোঁজ মাহাবুব ব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা