সংগৃহীত
জাতীয়

হজ নিবন্ধন শুরু ১৫ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক: ১৫ নভেম্বর ২০২৪ সালের পবিত্র হজের নিবন্ধন শুরু হবে। নিবন্ধন চলবে ১০ ডিসেম্বর পর্যন্ত। সরকারিভাবে আগামী বছর হজে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ ধরা হয়েছে।

রোববার (১২ নভেম্বর) হজের নিবন্ধন বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, সরকারি-বেসরকারি ব্যবস্থাপনার (হজ এজেন্সি) হজযাত্রীরা ১৫ নভেম্বর থেকে নিবন্ধনের টাকা জমা দিতে পারবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছরের ১৬ জুন পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে।

এর আগে ধর্ম মন্ত্রণালয় জানিয়েছে, বাংলাদেশ থেকে ২০২৪ সালে এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে পারবেন। এর মধ্যে সরকারি কোটায় ১০ হাজার ১৯৮ জন ও বেসরকারি এজেন্সির কোটায় এক লাখ ১৭ হাজার জন। নিবন্ধনের জন্য হজযাত্রীদের পাসপোর্টের মেয়াদ আগামী বছরের ৩০ ডিসেম্বর পর্যন্ত থাকতে হবে।

ধর্ম মন্ত্রণালয়ের সচিব মুহাম্মদ আবদুল হামিদ জমাদ্দার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সরকারিভাবে হজে যেতে সাধারণ প্যাকেজে ৫ লাখ ৭৮ হাজার ৮৪০ টাকা খরচ হবে। বিশেষ হজ প্যাকেজের ৯ লাখ ৩৬ হাজার ৩২০ টাকা খরচ হবে। সরকারি হজ প্যাকেজের সঙ্গে সমন্বয় করে হজ এজেন্সিজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) হজ প্যাকেজ ঘোষণা করবে।

প্রাক-নিবন্ধনের সময় নেওয়া ২৯ হাজার টাকা বাদে প্যাকেজের বাকি টাকা দিয়ে নিবন্ধন সম্পন্ন করতে হবে। হজযাত্রীরা নিবন্ধনের আগে হজ প্যাকেজ সম্পর্কে অবহিত হয়ে নিবন্ধন করবেন। নিবন্ধনের পর প্যাকেজ পরিবর্তনের সুযোগ থাকবে না।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয় আরও জানিয়েছে, হজযাত্রীরা সৌদি আরবে যাওয়ার পর হুইল চেয়ার ব্যবহারের প্রয়োজন হলে নিজ উদ্যোগে হুইল চেয়ার সংগ্রহ করতে হবে। বিমান টিকিট পরিবর্তনের প্রয়োজন হলে এয়ারলাইনসের সঙ্গে যোগাযোগ করে নিজ দায়িত্বে টিকিট পরিবর্তন করতে হবে। সব হজযাত্রীর জন্য বিমানের ইকোনমি ক্লাসের টিকিট সরবরাহ করা হবে। হজের খরচ কোনো কারণে বাড়লে তা প্যাকেজ মূল্য হিসেবে গণ্য হবে, হজযাত্রীকেই তা পরিশোধ করতে হবে।

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়, হজযাত্রীর সুযোগ-সুবিধা উল্লেখ করে হজ এজেন্সি হজযাত্রীর সঙ্গে লিখিত চুক্তি করার অনুরোধ জানায়।

এর আগে ধর্ম মন্ত্রণালয়ের সচিব মু আ. হামিদ জমাদ্দার বলেছিলেন, গত বছর বিশেষ হজ প্যাকেজ ছিল না। হাজিদের চাহিদা বিবেচনা করে এবার বিশেষ সুবিধা সংবলিত প্যাকেজ ঘোষণা করা হয়েছে। গত বছর বিমানে যে সমস্যা হয়েছে এবার তা হবে না। বেসরকারি খাত সরকারি প্যাকেজকে ভিত্তি ধরে প্যাকেজ করা হবে।

হজ এজেন্সিস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিমকে বেসরকারি হজ প্যাকেজ ২০২৪ কবে ঘোষণা করা হবে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, খুব অল্প সময়ের মধ্যেই আমরা এ বিষয়ে সিদ্ধান্ত নিবো। হজের খরচে সরকারি-বেসরকারি খাতের মধ্যে পার্থক্য বিশেষ হবে না। সামঞ্জস্য রেখে অন্যান্য আনুষঙ্গিক সুবিধা বিবেচনা করে বেসরকারি খাত কিছুদিনের মধ্যে প্যাকেজ ঘোষণা করবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অভিবাসন ইস্যুতে ট্রাম্পের সমর্থন কমেছে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসনবিষয়ক পদক্ষেপ নিয়ে দেশটিতে অসন্ত...

পানিশূন্য গাজীখালী, বাড়ছে দুর্ভোগ

ভরা বর্ষা মৌসুমে যেখানে নদী থাকার কথা ছিল পানিতে থইথই, সেখানে বাস্তব চিত্র সম...

জুলাই গণঅভ্যুত্থয়ের কৃতিত্ব একার নয়: রিজভী

জুলাই গণঅভ্যুত্থানের কৃতিত্ব কোনো একক ব্যক্তি বা দলের নয় বলে মন্তব্য করেছেন ব...

জয়ের স্বপ্ন নিয়ে অস্ট্রেলিয়ায় বাংলাদেশ

দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় পৌঁছে গেছে বাংলাদেশ দলের প্রথম বহর...

হঠাৎ বাড়ল ডলারের দাম, কারণ কী?

আমদানি বিল পরিশোধে মার্কিন ডলারের চাহিদা হঠাৎ বেড়ে যাওয়ায় দেশের বৈদেশিক মুদ্র...

৩৮ রাজনৈতিক দলের হিসাব জমা, জানাল ইসি

বিগত পঞ্জিকা বছরের আয়-ব্যয়ের হিসাব নির্বাচন কমিশনে (ইসি) জমা দিয়েছে বিএনপি ও...

ভারতীয় কাঁচামরিচ আমদানিতে অনুমোদন

দেশের বাজারে কাঁচামরিচের দাম নিয়ন্ত্রণে রাখতে ভারত থেকে ২ হাজার ৯০০ টন কাঁচাম...

রাশমিকার চোটে শুটিংয়ে বিরতি

শুটিং চলাকালে দুর্ঘটনার শিকার হয়েছেন জনপ্রিয় অভিনেত্রী রাশমিকা মান্দানা। একটি...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫৮০ ভর্তি, মৃত্যু ৩

সারাদেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। একই সময়ে...

সবুজ ও বিনিয়োগবান্ধব অর্থনৈতিক অঞ্চলের নির্দেশ প্রধানমন্ত্রীর

দেশের অর্থনৈতিক অঞ্চল সম্প্রসারণ, বিনিয়োগ বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং পরিব...

লাইফস্টাইল
বিনোদন
খেলা