জাতীয়

প্রধান উপদেষ্টার চেয়ে বড় কথা আর কে বলতে পারবে : স্বরাষ্ট্র উপদেষ্টা

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

প্রধান উপদেষ্টার চেয়ে বড় কথা আর কেউ বলতে পারবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার (১১ আগস্ট) সকালে কেরানীগঞ্জে তেঘরিয়া উচ্চ বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।

একজন সাংবাদিক প্রশ্ন করেন, ‘প্রধান উপদেষ্টা বলেছেন ফেব্রুয়ারিতে নির্বাচন, এ নিয়ে আমরা কতটুকু আশ্বস্ত হতে পারি’- এমন প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‌‘শেনেন, যেখানে প্রধান উপদেষ্টা বলে দিয়েছেন, তাহলে আপনারা কার কথায় আশ্বস্ত হবেন। প্রধান উপদেষ্টার চেয়ে বড় কথা আর কে বলতে পারবে। উনার চেয়ে আর বড় কথা কে বলতে পারবে।’

জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, আগামী সংসদ নির্বাচনকে সামনে রেখে অবৈধ অস্ত্র উদ্ধারের কাজ চলমান। আমরা একটি সুষ্ঠু পরিবেশে নির্বাচন করতে চাই। সাংবাদিক হত্যার আসামিদের গ্রেপ্তার করা হয়েছে। আমাদের খারাপ কাজ থেকে বেরিয়ে আসতে হবে।

তিনি আরও বলেন, এবার নির্বাচনে ভোট কেন্দ্রে নতুন ভোটারদের গুরুত্ব দেওয়া হবে। নতুন ভোটারদের জন্য আলাদা বুথের ব্যবস্থা করা হবে। এছাড়াও মহিলা পুরুষদের আলাদা করে বুথ করা হবে। সাংবাদিকদের উপর নির্যাতন বন্ধ করতে হবে।

ভোট কেন্দ্র পরিদর্শনে উপস্থিতি ছিলেন, ঢাকা জেলা পুলিশ সুপার আসাদুজ্জামান, কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রিনাত ফৌজিয়া, কেরানীগঞ্জ সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার জাহাঙ্গীর আলম ও তেঘরিয়া ইউপি চেয়ারম্যান হাজি মোহাম্মদ লাট মিয়া।

এর আগে সকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী কেরানীগঞ্জ মডেল থানা ও ঢাকা (কেরানীগঞ্জ) কেন্দ্রীয় কারাগার পরিদর্শন করেন। এ সময় তিনি বলেন, কেন্দ্রীয় করাগারে যারা বন্দি রয়েছে তাদের খাবার মান উন্নত করা হবে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা