সংগৃহীত
জাতীয়

গাজীপুরে সিলিন্ডার বিস্ফোরণ: অন্তঃসত্ত্বা তাসলিমাও মারা গেছেন

নিজস্ব প্রতিবেদক

গাজীপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধদের মধ্যে তাসলিমা নামের এক অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে।

ত্রিশ বছর বয়সী তাসলিমা ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি ছিলেন। মঙ্গলবার (২৯ এপ্রিল) সকালে সেখানেই তার মৃত্যু হয় বলে ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান।

তিনি বলেন, আজ সকাল ৬টায় তাসলিমাও মারা গেছেন। তার শরীরের ৯৫ শতাংশ পুড়ে গিয়েছিল। তিনি সন্তানসম্ভবা ছিলেন।

দুদিন আগের ওই দুর্ঘটনায় এ নিয়ে দুইজনের মৃত্যু হল। এর আগে সীমা নামের ৩০ বছর বয়সী এক নারী মারা যান। তার শরীরে পোড়ার মাত্রা ছিল ৯০ শতাংশ।

রবিবার গাজীপুরের বাসন থানার মোগরখাল এলাকার একটি বাড়ির রান্নাঘরে গ্যাসের সিলিন্ডার লিকেজ থেকে আগুন লাগলে দুই শিশুসহ পাঁচ জন দগ্ধ হন। আহত অবস্থায় তাদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়।

তাদের মধ্যে পারভিন (৩৫), তার ছেলে আইয়ান (১ বছর ৬ মাস) এবং তানজিলা (১০) এখনো বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন।

ডা. শাওন বলেন, পারভীনের শরীরের ৩২ শতাংশ, তানজিলার ৯০ শতাংশ এবং আইয়ানের শরীরের ২৮ শতাংশ পুড়ে গেছে। তিনি বলেন, তাদের পোড়ার মাত্রাও অনেক বেশি। তাদের অবস্থা ভালো না, আশঙ্কাজনক।

পারভীনের স্বামী মাজহারুল ইসলাম জানান, ওই বাসায় তারা ভাড়া থাকেন। ঘটনার সময় তিনি বাইরে ছিলেন, খবর পেয়ে বাসায় যান। দগ্ধ অন্যরাও ওই বাড়ির ভাড়াটিয়া। তিনি বলেন, যতটুকু জানতে পারছি সিলিন্ডার থেকে ঘরের মধ্যে গ্যাস জমে ছিল। চুলা জ্বালাইতে গেলে বিকট শব্দে ঘরের মধ্যে আগুন ধরে যায়।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা