জাতীয়

বঙ্গবন্ধু এভিনিউ এখন থেকে ‘শহীদ আবরার ফাহাদ এভিনিউ’

নিজস্ব প্রতিবেদক

ছাত্র-জনতার তীব্র গণআন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট টানা দেড় দশক স্বৈরাচারি কায়দায় দেশ শাসন করা শেখ হাসিনা সরকার পতনের পর রাজনৈতিক পট পরিবর্তনের প্রেক্ষাপটে অনেক সড়ক ও স্থাপনার নাম পরিবর্তন করা হয়েছে। সেই ধারাবাহিকতায় এবার বদলে গেছে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ের নাম। সড়কটির নতুন নাম হয়েছে শহীদ আবরার ফাহাদ এভিনিউ।

বঙ্গবন্ধু এভিনিউসহ ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকার বিভিন্ন সড়ক, ভবন, ও স্থাপনার নামও পরিবর্তন হয়েছে।

শেখ পরিবার ও আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্তদের নামে এসব সড়ক ও ভবনের নাম ছিল। গত মঙ্গলবার এক দপ্তর আদেশে সড়ক, ভবন ও স্থাপনাগুলোর নতুন নামকরণের বিষয়ে জানিয়েছে ডিএসসিসি।

ডিএসসিসির জনসংযোগ কর্মকর্তা মো. রাসেল রহমান বলেন, নামকরণ সংক্রান্ত কমিটি প্রস্তাব দিয়েছিল। সে অনুযায়ী আমাদের বোর্ড সভায় তা গৃহীত হয়। এর পর সেটি অনুমোদনের জন্য স্থানীয় সরকার বিভাগে পাঠানো হয়। স্থানীয় সরকার বিভাগ থেকে অনুমোদনের পর নতুন নামকরণ চূড়ান্ত করা হয়েছে।

সাড়ে পাঁচ বছর আগে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী আবরার ফাহাদকে সারা রাত ধরে নানা নির্যাতন করে হত্যা করে বুয়েট ছাত্রলীগের তৎকালীন বেশ কিছু নেতাকর্মী। নির্মম সেই ঘটনার ভিডিও প্রকাশ হলে দেশব্যাপী আলোড়ন সৃষ্টি হয়। অভিন্ন নদীর পানি বণ্টন নিয়ে ফেসবুকে ভারতবিরোধী পোস্ট দেওয়ার জন্যই তাকে শিবির ট্যাগ দিয়ে হত্যা করা হয়। মর্মান্তিক সেই ঘটনা স্মরণীয় করে রাখতেই আবরার ফাহাদের নামে এই সড়কটির নামকরণ করল দক্ষিণ সিটি করপোরেশন।

আরও যেসব নাম বদল হলো-

# বীর মুক্তিযোদ্ধা শেখ ফজলুল হক মণি সরণির নাম পরিবর্তন করে আগের নাম ইনার রিং সড়ক।

# বীর মুক্তিযোদ্ধা লেফটেন্যান্ট শেখ জামাল সরণির নাম পরিবর্তন করে আগের নাম ঝাউচর প্রধান সড়ক।

# বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম সরণির নাম পরিবর্তন করে আগের নাম কামরাঙ্গীরচর লোহারপুল-বুড়িগঙ্গা সড়ক।

# শহীদ শেখ রাসেল শিশু পার্ক, কলাবাগানের নাম পরিবর্তন করে আগের নাম কলাবাগান শিশু পার্ক।

# শহীদ শেখ রাসেল শিশু পার্ক, যাত্রাবাড়ী এর নাম পরিবর্তন করে আগের নাম যাত্রাবাড়ী শিশু পার্ক।

# মেয়র শেখ তাপস সেতুর নাম পরিবর্তন করে আগের নাম কামরাঙ্গীরচর ব্রিজ।

# মেয়র মোহাম্মদ সাঈদ খোকন সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের নাম পরিবর্তন করে আগের নাম গেন্ডারিয়া সামাজিক অনুষ্ঠান কেন্দ্র।

# মেয়র মোহাম্মদ সাঈদ খোকন পার্কের নাম পরিবর্তন করে আগের নাম সরাফতগঞ্জ পার্ক।

# বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. কামরুল ইসলাম সামাজিক অনুষ্ঠান কেন্দ্রের নাম পরিবর্তন করে আগের নাম কামরাঙ্গীরচর সামাজিক অনুষ্ঠান কেন্দ্র করার সুপারিশ করা হয়।

# মেয়র হানিফ অডিটোরিয়ামের নাম পরিবর্তন করে রাখা হয়েছে নগরভবন অডিটোরিয়াম।

# মেয়র হানিফ ফ্লাইওভারের নাম হয়েছে গুলিস্তান-যাত্রাবাড়ী ফ্লাইওভার।# মেয়র হানিফ জামে মসজিদের নাম হয়েছে আজিমপুর কবরস্থান জামে মসজিদ।

হানিফ মসজিদের নাম রাখা হয়েছে সায়েদাবাদ বাস টার্মিনাল জামে মসজিদ।

# বঙ্গবন্ধু এভিনিউয়ের নাম হয়েছে শহীদ আবরার ফাহাদ এভিনিউ।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

দেশে সারের কোনো সংকট নেই: কৃষিমন্ত্রী

দেশে সারের কোনো সংকট নেই বলে জানিয়েছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা