সংগৃহীত
রাজনীতি

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে হাতাহাতি, আহত ৩

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মিরপুরের থানা কমিটি গঠনকে কেন্দ্র করে বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে দু’পক্ষের হাতাহাতির ঘটনা ঘটেছে। এ ঘটনায় অন্তত তিন জন আহত হয়েছেন।

আহতদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

আহতরা হলেন- মিরপুর মনিপুর স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির শিক্ষার্থী নাহিয়ান (১৬), ঢাকা পলিটেকনিকের ছাত্র রনি (২১) ও সাফরান (২২)।

শুক্রবার (১০ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে বাংলামোটরের রূপায়ন টাওয়ারে সংগঠনটির কার্যালয়ে এ হাতাহাতির ঘটনা ঘটে।

ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী জানান, বৈষম্যবিরোধী ছাত্র-আন্দোলনের মিরপুর থানা কমিটি ঘোষণার পর বেশ কয়েকদিন ধরে ঝামেলা চলছিল। পদ বঞ্চিতরা বিভিন্নভাবে প্রতিবাদ করছিলেন। শুক্রবার সন্ধ্যায় তারা পুনরায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অফিসে আসেন।

তারা জানান, পদবঞ্চিতরা একপর্যায়ে বাগবিতণ্ডা শুরু করেন। একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে। এতে কয়েকজন আহত হন।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক জাহিদ আহসান বলেন, রাতে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ে কিছু লোক এসে কমিটিকে যুক্ত হতে নেতাকর্মীদের চাপ সৃষ্টি করে। তারা জোর করে কমিটিতে যুক্ত হতে চেয়েছে। তবে আমাদের মতাদর্শের সঙ্গে তাদের কমিটিতে নেওয়া যাচ্ছে না। পরে আমাদের কেন্দ্রীয় কিছু নেতাকর্মীর সঙ্গে তাদের বাগবিতণ্ডায় একপর্যায়ে হাতাহাতির ঘটনা ঘটে।

উল্লেখ্য, বৃহস্পতিবার মিরপুরের সাত থানা নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি কমিটি ঘোষণা করা হয়। এরপর থেকে কমিটি নিয়ে শুরু হয় নানা আলোচনা-সমালোচনা।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

পদত্যাগের চিন্তা করিনি, নির্বাচন করবো: তামিম ইকবাল

গত ৭ এপ্রিল আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিব...

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট: নাহিদ ইসলাম

বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান ঋণ পুনঃতফসিলে এক্সপার্ট বলে অভি...

বিসিবির অ্যাডহক কমিটির বৈধতা চ্যালেঞ্জ করে রিট

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ১১ সদস্যের অ্যাডহক কমিটির বৈধতা প্রশ্নবিদ্ধ...

বিএসইসি ও বীমা নিয়ন্ত্রক সংস্থা প্রধানের বয়সসীমা থাকছে না, সংসদে বিল পাস

পুঁজি বাজারের দুই নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশ...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা