ছবি-সংগৃহীত
রাজনীতি

ষড়যন্ত্র ছাড়তে বিএনপিকে ৩৬ দিনের আল্টিমেটাম

নিজস্ব প্রতিবেদক : বিএনপিকে অপরাজনীতি, নাশকতা, গণতন্ত্রের বিরুদ্ধে ষড়যন্ত্র ছাড়তে আগামী ৩৬ দিনের আল্টিমেটাম দিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকালে উত্তরার আজমপুরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগের আয়োজিত শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এ আল্টিমেটাম দেন।

সেতুমন্ত্রী বলেন, ৩৬ দিনের মধ্যে বিএনপি সংশোধন না হয় তাহলে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির অপরাজনীতির কালো হাত ভেঙ্গে দেয়া হবে।

এর আগে রোববার বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারকে খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার ব্যবস্থা করতে ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেন। আজ দলটির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ৩৬ ঘণ্টার মধ্যে খালেদা জিয়াকে বিদেশে যাওয়ার ব্যবস্থা না করলে পরীণতি ভালো হবে না বলে হুশিয়ারি দেন।

ওবায়দুল কাদের বলেন, সহিংস-নৈরাজ্যের আন্দোলন থেকে বিএনপি ৩৬ ঘণ্টার আল্টিমেটাম দেয়, তারা তো ৩৬ মিনিটও খালেদা জিয়ার জন্য আন্দোলন করতে পারেনি। বিএনপির কোমর ভেঙে হাটু সব ভেঙে গেছে গোলাপবাগের কর্মসূচির পর।

এখন বিএনপি যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞার উপর ভর করেছে। তাই ৩৬ দিনের আল্টিমেটাম দিলাম, সঠিক পথে আসুন। যদি তারা সঠিক পথে না আসে তবে জনগণকে সঙ্গে নিয়ে বিএনপির কালো হাত ভেঙে দেব।

তিনি বলেন, বিএনপি যদি অস্ত্র নিয়ে আসে ওই হাত ভেঙে দিতে হবে, যদি আগুন দিতে আসে ওই হাত পুড়িয়ে দেব।

ভিসা নীতি নিয়ে ওবায়দুল কাদের বলেন, কারো ভিসা নীতির তোয়াক্কা করি না, কারো নিষেধাজ্ঞার তোয়াক্কা করি না। বাংলাদেশ রক্ত দিয়ে স্বাধীন করেছি, কারো নিষেধাজ্ঞা মানার জন্য নয়।

তিনি বলেন, বিএনপি এখন সোজা হয়ে দাঁড়াতে পারে না। এখন যুক্তরাষ্ট্রের ভিসা নীতির ওপর ভর করেছে। আমরা জনগণের শক্তিতে বিশ্বাস করি। আমাদের নিজেদের শক্তিতে আমরা বলিয়ান। শেখ হাসিনার মতো নেতা আমাদের আছেন।

তিনি আরও বলেন, আজকে যারা নিষেধাজ্ঞার কথা বলেন, স্যাংশনের কথা বলেন তাদের নিজেদের দেশের মানবাধিকার ভূলুণ্ঠিত হচ্ছে। আমার নির্বাচন আমি করব, কারো খবরদারিতে বাংলাদেশের গণতন্ত্র চলবে না, কারো খবরদারিতে বাংলাদেশের ভোট হবে না। ভোট হবে সংবিধানের নিয়মে।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সেলফি প্রসঙ্গে কাদের বলেন, বিএনপির ঘুম হারাম, দুই সেলফিতেই বাজিমাত। বিএনপির ঘুম হারাম।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা