সংগৃহিত
রাজনীতি

রাজধানীতে আ’লীগের আনন্দ মিছিল

নিজস্ব প্রতিবেদক: ‘সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার’ প্রতিপাদ্য নিয়ে জাতীয় সংসদে উপস্থাপন করা প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনগুলো।

বাজেটকে ‘গণমুখী, উন্নয়নমুখী ও জনবান্ধব’ আখ্যা দিয়ে আজ বৃহস্পতিবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়সহ রাজধানীর বিভিন্ন থানা-ওয়ার্ডে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেন তারা।

বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থ-বছরের বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী। জাতীয় সংসদে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপস্থিতিতে বাজেট প্রস্তাব উপস্থাপন করেন অর্থমন্ত্রী।

দেশের ৫৩তম এই বাজেটকে গণমুখী হিসেবে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেছেন, সংকটের এই সময়ে গণমুখী বাজেট হয়েছে। দলের নির্বাচনী ইশতেহারে দেয়া অঙ্গীকার ও অগ্রাধিকার খাত বিবেচনায় নিয়ে বাজেট দেয়া হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ফোকাস থাকবে। বাস্তব সম্মত হয়েছে এই বাজেট।

বিকেল ৪ টায় বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্যালয়ের সামনে ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে আনন্দ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগ।

এতে মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফী ও সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরের নেতৃত্বে মহানগরের নেতারা অংশ নেন।

বাজেটকে স্বাগত জানিয়ে বিকাল ৫টায় রাজধানীর ২৩ বঙ্গবন্ধু এভিনিউতে আনন্দ মিছিল করেছে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ। এতে নেতৃত্ব দেন সংগঠনটির দক্ষিণ শাখার ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম রেজাউল করিম রেজাসহ নগর ও কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

২০২৪-২৫ অর্থ বছরের প্রস্তাবিত বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল ও শোভাযাত্রা করেছে স্বেচ্ছাসেবক লীগ।

জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থ বছরের বাজেট উত্থাপনের পরপরই মিছিল করেছে আওয়ামী লীগের অন্যতম সংগঠন বাংলাদেশ ছাত্রলীগ।

বৃহস্পতিবার বিকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনানের নেতৃত্বে এ মিছিল বের করা হয়।

এদিকে বাজেটকে স্বাগত জানিয়ে বঙ্গবন্ধু এভিনিউ দলের প্রধান কার্যালয়ের সামনে আনন্দ মিছিল বের করে বংলাদেশ কৃষক লীগ। এতে সংগঠনটির সভাপতি সমীর চন্দ ও সাধারণ সম্পাদক উম্মে কুলসুম স্মৃতিসহ কেন্দ্রীয় নেতারা অংশ নেন।

একইভাবে বাজেটকে স্বাগত জানিয়ে রাজধানীতে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করেছে মৎসজীবী লীগ। এতে নেতৃত্ব দেন সংগঠনের সভাপতি সাইদুর রহমান সাঈদ ও সাধারণ সম্পাদক শেখ আজগর নষ্কর।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

বাংলা-ইংরেজি মাধ্যমের কারিকুলামে সামঞ্জস্য আনা হবে: শিক্ষা প্রতিমন্ত্রী

বাংলাদেশের শিক্ষা ব্যবস্থাকে বৈশ্বিক মানে উন্নীত করতে বাংলা ও ইংরেজি...

পানি বণ্টন নিয়ে ভারতকে শিগগিরই অবহিত করবে সরকার: তিতুমীর

পানি বণ্টন সংক্রান্ত চুক্তি নিয়ে আলোচনার জন্য সরকার ইতোমধ্যে একটি কারিগরি দল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা