সংগৃহিত
রাজনীতি

নতুন কর্মসূচি আসছে শিগগির

নিজস্ব প্রতিবেদক: বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, দেশকে বাঁচাতে হলে সুষ্ঠু নির্বাচনের বিকল্প নেই। জনগণের দাবি আদায় না হওয়া পর্যন্ত রাজপথে থাকবে বিএনপি। খুব শিগগির বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

মঙ্গলবার (৫ মার্চ) দুপুরে রাজধানীর পল্লবীতে সদ্য কারামুক্ত ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি একথা বলেন।

প্রতিহিংসা বাদ দিয়ে শান্তিপূর্ণ রাজনৈতিক সহাবস্থানের জন্য আওয়ামী লীগের প্রতি আহ্বান জানান মঈন খান।

তিনি বলেন, বাংলাদেশে প্রতিহিংসার রাজনীতি চলছে। বিএনপি মহাসচিব থেকে তৃণমূলের নেতাকর্মী কেউই এ প্রতিহিংসার হাত থেকে বাদ যায়নি।

একটি দলের নেতাকর্মীদের বিরুদ্ধে এত মামলা, যেটা পৃথিবীর কোথাও নেই। এসব মিথ্যা মামলা। বিএনপির ভাইস চেয়ারম্যান মেজর হাফিজের মতো মুক্তিযোদ্ধাকে কারাগারে পাঠানো সরকারের জন্য লজ্জার বলেও মন্তব্য করেন ড. আব্দুল মঈন খান।

এবি/ এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা