সংগৃহিত
রাজনীতি

এখন নির্বাচন নয়, প্রয়োজন জাতীয় ঐক্য

নিজস্ব প্রতিবেদক: আমাদের এখন জাতীয় ঐক্য প্রয়োজন, এমনকি নির্বাচনও এখন মুখ্য বিষয় নয় উল্লেখ করে বিএনপির ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান বলেন, দেশে যদি রাজনৈতিক কাঠামো না থাকে, তাহলে হায়েনাদের কবল থেকে দেশকে রক্ষা করা যাবে না।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) প্রেসক্লাবে এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমাদের আন্দোলন করতে হবে। আন্দোলন ছাড়া ঐক্য হবে না। কর্মসূচি দিচ্ছি। সেটি অবশ্যই জনগণ কর্তৃক গ্রহণযোগ্য কর্মসূচি। হতাশ হওয়ার জায়গা রাজনীতি ও মানব কল্যাণে নেই। আমরা এগিয়ে যাবো। আবার ঘুরে দাঁড়াতে পারবো। তার জন্য আমাদের জাতীয় নেতৃত্বে ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, ২০০৮ সালে একটি জনসভায় লালদীঘির মাঠে খালেদা জিয়া বলেছিলেন যে রাজনৈতিক দলগুলো এখন আছে, তাদের মধ্যকার বিরোধ দূর করা হবে। কিন্তু আজকের দিনে বসে এই কথা চিন্তাও করা যায় না, কারণ দেশ হায়েনাদের কবলে রয়েছে। বর্তমানে প্রয়োজন হচ্ছে জাতীয় ঐক্য।

নোমান বলেন, আমরা এমন একটি পরিস্থিতি সৃষ্টি করতে চাই, যাতে করে শাসক দল পরাজিত হবে। আমরা যে বিজয় অর্জন করতে পারি নি, তা নয়। আমরা সামনের দিকে এগুচ্ছি। আন্দোলন ছাড়া ঐক্য আসবে না।

সংগঠনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রাজু আহমেদের সঞ্চালনায় বৈঠকে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি কে এম রাকিবুল ইসলাম রিপন, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

ইরান যুদ্ধে খরচ ৩৫ বিলিয়ন ডলার, তলানিতে মার্কিন ক্ষেপণাস্ত্র মজুত

ইরানের সঙ্গে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে যুক্তরাষ্ট্র তাদের থাড প্রতিরোধ...

উখিয়া ক্যাম্পে আরসা কমান্ডারকে গুলি করে হত্যা

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে দুর্বৃত্তদের গুলিতে আরাকান রোহিঙ্গা স্যা...

যৌনকর্মীর গল্পে ‘গুলশানের চামেলি’, থাকছেন বাঁধন-মধুমিতা

রাজনীতি, ক্ষমতার অপব্যবহার ও অভিজাত সমাজের অন্ধকার দিক তুলে ধরে নির্মিত হতে য...

পরকীয়ার অভিযোগে জামায়াত নেতাকে গণপিটুনি

পটুয়াখালীর বাউফলে এক গৃহবধূর (২৭) সঙ্গে পরকীয়ার অভিযোগে দাসপাড়া ইউনিয়নের ৩ নম...

পেকুয়ায় অগ্নিকাণ্ডে চারটি বসতঘর পুড়ে ছাই

বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার শীলখালী ইউনিয়নের ৮ নম্বর ও...

লাইফস্টাইল
বিনোদন
খেলা