সংগৃহিত
রাজনীতি

বিএনপিকে ভুলের খেসারত দিতে হবে

নিজস্ব প্রতিবেদক: আন্দোলনে ব্যর্থ হয়ে নির্বাচনে না এসে বিএনপি যে ভুল করেছে, তার খেসারত তাদের সামনে দিতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি বলেন, ‘অচিরেই তারা টের পাবে রাজনীতিতে কতটা সংকুচিত। তারা জনগণের কাছে নালিশ না দিয়ে বিদেশিদের কাছে নালিশ দিতে স্বাচ্ছন্দ্যবোধ করে।’

সোমবার দুপুরে দাগনভূঞা, বসুরহাট সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে মতবিনিময়কালে এসব কথা বলেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, অনেক প্রতিকূলতার মধ্য দিয়ে এবার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচন ভন্ডুল করতে দেশি-বিদেশি নানা ষড়যন্ত্র হয়েছিল। বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাউকে ভয় করেনি। সাহস নিয়ে দৃঢতার সাথে তিনি চক্রান্ত মোকাবিলা করেছেন। বিশ্বে দীর্ঘস্থায়ী নারী প্রধানমন্ত্রী হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়েছেন।

আসন্ন উপজেলা নির্বাচনে প্রার্থিতা প্রসঙ্গে দলীয় সিদ্ধান্তের বিষয়ে ওবায়দুল কাদের বলেন, এবার উপজেলা নির্বাচনে দল থেকে মনোনয়ন দিচ্ছি না। নৌকা প্রতীকও দেওয়া হবে না। সবকিছু উন্মুক্ত থাকবে। সবকিছু উন্মুক্ত থাকার যে অভিজ্ঞতা, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই অভিজ্ঞতা নিতে চান।

সড়ক পরিবহন মন্ত্রী বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ছয় লেনে উন্নীত করা হবে। এর দুই পাশে দুটি সার্ভিস লেন হবে। অদূর ভবিষ্যতে এলিভেটেড এক্সপ্রেস ওয়ে উন্নীত করার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে।

এসময় ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী এমপি, জেলা প্রশাসক মোছাম্মৎ শাহীনা আক্তার, দাগনভূঞা উপজেলা পরিষদের চেয়ারম্যান দিদারুল কবির রতন প্রমুখ উপস্থিত ছিলেন।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রতিশ্রুতি পূরণে এগিয়ে এমপি মোশাররফ

পটুয়াখালীর কলাপাড়ায় নতুন করে ‘১৩ নম্বর হাজীপুর ইউনিয়ন পরিষদ’ গঠন...

আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করল ‘সি ফাউন্ডেশন’

জিডো অ্যাসোসিয়েটসের (GEDO Associates) নতুন অলাভজনক অঙ্গ প্রতিষ্ঠান ‘সি...

হাসিনা প্রত্যর্পণ ইস্যু খতিয়ে দেখছে ভারত সরকার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ...

তিন দিনের ব্যবধানে বাড়ল স্বর্ণের দাম

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) আবারও দে...

মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টে নতুন দায়িত্বে ফজলুর রহমান

বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের পুনর্গঠিত ন...

শিশুদের সুস্বাস্থ্যে মাতৃদুগ্ধের বিকল্প নেই: স্বাস্থ্যমন্ত্রী

শিশুর সুস্থ বৃদ্ধি ও বিকাশ নিশ্চিত করতে মায়ের বুকের দুধের কোনো বিকল্প নেই বলে...

৫০ দেশের নাগরিকদের মার্কিন ভিসায় নতুন নিয়ম

বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা নীতি চালু করতে যাচ্ছে যুক্তরাষ...

আজ জাতীয় প্রেমিকা দিবস: প্রিয় মানুষকে আনন্দ দেওয়ার বিশেষ সুযোগ

বিশ্বজুড়ে আজ (১ আগস্ট) অনানুষ্ঠানিকভাবে পালিত হচ্ছে প্রেমিকা দিবস। যদিও এটি ক...

ফোনের আসক্তি কমানোর ৭ উপায়

বর্তমান সময়ে স্মার্টফোন আমাদের দৈনন্দিন জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। কাজে...

আবারও সাফ সভাপতি কাজী সালাউদ্দিন

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সভাপতির দায়িত্ব ছাড়লেও দক্ষিণ এশিয়া ফুটবল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা