ছবি: সংগৃহীত
রাজনীতি

মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বর্জন করলো এনসিপি

আমার বাঙলা ডেস্ক

সংসদ সদস্য ও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথগ্রহণ করেছেন জাতীয় নাগরিক কমিটির (এনসিপি) নির্বাচিত ছয় নেতা। দুই শপথ নেওয়ার পরেই নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ অনুষ্ঠান বর্জন করার কথা জানান এনসিপি'র নেতারা।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন এনসিপির সদস্য সচিব ও রংপুর-৪ আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য আখতার হোসেন।

তিনি জানান, ‘জুলাইয়ের আকাঙ্ক্ষা ও জনরায়ের প্রতি সম্মান জানাতে সংবিধান সংস্কার পরিষদসহ সংসদ সদস্য হিসেবে পর পর দুইটি শপথ নিচ্ছেন এনসিপির নির্বাচিত সংসদ সদস্যগণ। সেইসাথে গণভোটের রায় না মেনে সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়ায় আজ বিকেলে অনুষ্ঠিতব্য মন্ত্রীপরিষদের শপথ অনুষ্ঠানে উপস্থিত না থাকার সিদ্ধান্ত।’

এনসিপির পক্ষ থেকে বলা হয়েছে, গণতান্ত্রিক প্রক্রিয়া ও জনগণের প্রত্যাশা পূরণ না হওয়া পর্যন্ত তারা নীতিগত অবস্থানে অনড় থাকবে।

আমারবাঙলা/এসএবি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ফুলবাড়ীর হিমাগারে আলু রাখার জায়গা নেই, বিপাকে কৃষক

দিনাজপুরের দক্ষিণ-পূর্বাংশের পাঁচ উপজেলার একমাত্র...

মার্কিন গণমাধ্যমে ক্রু উদ্ধারের নেপথ্য

ইরানে বিধ্বস্ত হওয়া মার্কিন ফাইটার জেটের নিখোঁজ ক্রুকে জীবিত উদ্ধারের দাবি কর...

ফুলবাড়ীতে লক্ষণ দেখে হামের চিকিৎসা, নেই পরীক্ষার ব্যবস্থা

দিনাজপুরের ফুলবাড়ীতে এখনও হামের সনাক্ত না হলেও লক্...

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে এনটিআরসি’র মাধ্যমে নিয়োগ

দেশের বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান (স্কুল, কলেজ ও মাদরাসায়) প্রধান ও সহকারী প্রধ...

 মা-বোনের সম্ভ্রমহানিকারীদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

বিএনপির ভাইস চেয়ারম্যান ও নোয়াখালী-৩ আসনের সংসদ সদস্য মো. বরকত উল্লাহ বুলু বল...

লাইফস্টাইল
বিনোদন
খেলা