ছবি:সংগৃহীত
রাজনীতি

জনতার কাফেলা ‘হ্যাঁ’ ভোটের পক্ষে: উপদেষ্টা আদিলুর রহমান

আমার বাঙলা ডেস্ক

আজকের গণভোট বাংলাদেশকে বদলে দেয়ার জন্য বলে মন্তব্য করেছেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।

শনিবার ( ১৭ জানুয়ারি) সকাল সাড়ে ১০টায় কক্সবাজার পাবলিক লাইব্রেরির শহিদ সুভাষ হলে গণভোট ২০২৬ সংক্রান্ত জনসচেতনতামূলক সভায় তিনি এ কথা বলেন।

তিনি বলেন, ‘আমরা এমন বাংলাদেশ চাই যেখানে জুলাই সনদের মাধ্যমে আগামী ১০০ বছরের বাংলাদেশের ভাগ্য নির্ধারিত হয়ে যাবে। জনতার কাফেলা হ্যাঁ ভোটের পক্ষে, জুলাই সনদের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে। প্রায় ১৪০০ ছাত্র-জনতা যে লক্ষ্যে জীবন দিয়েছে, হাজার হাজার আহত হয়েছে তাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছে গণঅভ্যুত্থানের পক্ষের সকল রাজনৈতিক দলের উদ্যোগে। সেই সনদের পক্ষেই আজকের গণভোট বাংলাদেশকে বদলে দেয়ার জন্য।’

উপদেষ্টা আদিলুর রহমান বলেন, ‘শাপলা চত্বরে সমাবেশের উপর হামলা, ম্যাসাকার হয়েছে। সেই দিনগুলো আর চাই না। অন্তর্বর্তী সরকার চায় সমস্ত ধর্মের মানুষ, সমস্ত নৃগোষ্ঠীর মানুষ যেন তাদের ধর্মীয়-সাংস্কৃতিক সমস্ত কিছু চর্চা করতে পারে।’

এসময় সভায় আগামী ১২ ফেব্রুয়ারি হ্যাঁ ভোটে সিল দিয়ে নিজেদের পছন্দের রাজনৈতিক ব্যক্তিদের সংসদে পাঠাতে নির্বাচিত করার আহ্বান জানান উপদেষ্টা। এছাড়াও, সভায় গণভোটের উপরে একটি জনসচেতনতামূলক তথ্যচিত্র উপস্থাপন করা হয়।

জেলা প্রশাসক মো. আবদুল মান্নানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকসুদ জাহেদী। এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

আমারবাঙলা/এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নেপাল ও চীনে বন্যায় মৃতের সংখ্যা ১৪১০, নিখোঁজ ৫৬৫০

নেপাল ও চীন সীমান্তে গত মাসের শেষের দিকে আঘাত হানা প্রলয়ঙ্কারী বন্যা...

ইসরাইলের ঘনিষ্ট মিত্র স্লোভেনিয়া

স্লোভেনিয়ার জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী ইয়ানেজ ইয়ানশার নেতৃত্বে দেশটির পররা...

আলকারাজকে হারিয়ে সেমিফাইনালে শেলটন

নিউইয়র্কের রাত কখন ভোরে গড়ায়, বোঝা কঠিন। তবে আর্থার অ্যাশ স্টেড...

প্রকল্পে মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকাতে কঠোর পদক্ষেপ

সরকারি উন্নয়ন প্রকল্পে বারবার মেয়াদ ও ব্যয় বৃদ্ধির প্রবণতা ঠেকা...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

লাইফস্টাইল
বিনোদন
খেলা