রাজনীতি

শিবিরের ‘বট আইডি’র শিকার হয়েছিলেন প্রার্থী জুমা

ঢাবি প্রতিনিধি

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট নামে ঘোষণা করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এই প্যানেলের মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক প্রার্থী ফাতিমা তাসনিম জুমা। সেই জুমা জানালেন, তিনিও ‘শিবিরের বট আইডির অ্যাটাক’ এর শিকার হয়েছিলেন।

সম্প্রতি রাজনীতিতে আসা নারীদের সাইবার বুলিয়িং নিয়ে আলোচনা হচ্ছে ঢের। ডাকসু নির্বাচনে বাম জোট সমর্থিত ‘অপরাজেয় ৭১’ ও ‘অদম্য ২৪’-এর প্রার্থী বি এম ফাহমিদা আলমকে এক ফেসবুক পোস্টে গণধর্ষণের হুমকি দিয়েছেন ঢাবি শিক্ষার্থী আলী হুসেন। এরপর থেকেই সমালোচনার ঝড় বইছে চারিদিকে।

তারই প্রেক্ষিতে সোমবার (১ সেপ্টেম্বর) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে নিজের সাইবার বুলিয়িংয়ের শিকার হওয়ার কথা জানান জুমা। তিনি বলেন, ‘শিবিরের বট আইডির এটাক (অ্যাটাক) আমিও কম খাই নাই। মোটামুটি সবার রুট লেভেলই সেইম, বাম বাদে।’

ফাহমিদাকে ধর্ষণের হুমকি দেওয়া আলী হুসেনের শিবিরের সঙ্গে রাজনৈতিক সম্পৃক্ততা নিয়ে শেষ তিন দিনে কম জলঘোলা হয়নি। যদিও ঢাবি শিবির ও শিবিরের কেন্দ্রীয় কমিটি একাধিক বিবৃতিতে জানিয়েছে, তাদের সঙ্গে আলীর কোনো সম্পৃক্ততা নেই।

তবে জুমা প্রসঙ্গটা টেনেছেন অন্যদিকে। তিনি প্রশ্ন তুলেছেন, নারীকে কটুকথা বলে হেয় করেছেন অন্য দলের আরেক নারী নেত্রী, তখন তা নিয়ে আলোচনা হয়নি, এখন কেন হচ্ছে?

তিনি বলেন, ‘এদিকে একটা দলের মনসুরার মতো পোস্টেড নেত্রী সেবাদাসী বললে কোনো প্রতিবাদ হয় না; কিন্তু কে কাকে সমর্থন করসে সেটা নিয়ে তারে নেতা বানাইয়া ফাঁসি চাওয়া যাবে।’

ওই পোস্টে তিনি আরও লেখেন, ‘স্লাটশেমিং এর ব্যাপারে আমি কোনো প্যানেলে যাওয়ার আগে একবার শিবিরের এক নেতাকে একটা ইস্যু এড্রেস করেছিলাম। তার এপ্রোচ কী। আর আমার সাথে হওয়া অন্যায়ের ব্যাপারে অবগত করার পরেও আরেক দলের নেতার এপ্রোচ কী। যারা পার্থক্য দেখাতে বলসেন, নেন। দেখাইলাম।’

এরপর তিনি তার পোস্টে কিছু স্ক্রিনশট যুক্ত করে দেন। যেখানে তিনি ছাত্রশিবির ও ছাত্রদল দুই নেতাকে দুটি সাইবার বুলিয়িংয়ের ঘটনায় মেসেজ দেন। তাদের দুজনের জবাব তুলে ধরেন সে দুই স্ক্রিনশটে।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা