সংগৃহীত
রাজনীতি

‘গণঅভ্যুত্থানের পর ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা বাস্তবায়নই আমাদের লক্ষ্য’: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক

‘গণঅভ্যুত্থানের পর ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা বাস্তবায়নই আমাদের লক্ষ্য’ জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক ড. আলী রীয়াজ বলেছেন, সংস্কার প্রাসঙ্গিক আলোচনা সেই সংগ্রামেরই ধারাবাহিকতা।

মঙ্গলবার (১৩ মে) সকালে জাতীয় সংসদ ভবনের এলডি হলে বাংলাদেশ কমিউনিস্ট পার্টির নেতাদের সাথে আলোচনা শুরুর আগে বক্তব্যে তিনি এসব কথা বলেন। আলী রীয়াজ বলেন, বাংলাদেশ কমিউনিস্ট পার্টি গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে কাজ করেছে। ভবিষ্যৎ বাংলাদেশের পথরেখা নির্ধারণ করতেই আমরা আজ এখানে। গণঅভ্যুত্থানের পর এ কাঠামোগত পরিবর্তন সুনির্দিষ্ট করা ও বাস্তবায়ন করাই আমাদের লক্ষ্য।

এরপর সিপিবির সাধারণ সম্পাদক রুহিন হোসেন প্রিন্স বলেন, কাঠামোগত সংস্কারের জন্য সংস্কার কমিটি গঠন করেছে। মত-দ্বিমত থাকলেও এর জন্য আমরা সরকারকে সাধুবাদ জানাই। সরকারকে এখন প্রয়োজনীয় সংস্কার করতে হবে।

তিনি আরো বলেন, বড় ধরনের সংস্কারে হাত দিলে জনগণকে নির্বাচন উপহার দেয়া সংকটে পড়তে পারে। নির্বাচনকে প্রধান কাজ হিসেবে নিতে হবে। পাশাপাশি এখন পুরো ঐকমত্য করা সম্ভব না, যতটুকু ঐকমত্য করা যায় ততটুকুই করতে হবে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

প্রবাসে বাংলা ভাষা-সংস্কৃতির জয়গান

যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যের নোবলসভিল দুই দিনের জন্য যেন রূপ নিয়েছি...

টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিকের উপস্থিতি

দাঁতের যত্নে প্রতিদিন ব্যবহৃত টুথপেস্টেই মিলেছে উদ্বেগজনক তথ্য। বাংলাদেশের বা...

কওমি মাদরাসায় শিশু সুরক্ষায় নতুন প্রশ্ন

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে কওমি মাদরাসায় শিশুদ...

নরসিংদীতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের মিলনমেলা অনুষ্ঠিত

নরসিংদী জেলা সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ পরিষদের উদ্যোগে সরকারি কর্মকর্ত...

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর প্রতিশ্রুতি

বাংলাদেশের চা শিল্পের বিকাশ, উৎপাদন সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘদিনের বিভিন্ন সমস...

সব সমুদ্রবন্দরে সতর্কতা জারি

বঙ্গোপসাগরে সৃষ্ট একটি নিম্নচাপ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের কাছে ভারতের পশ্চি...

আবারও আন্দোলনের হুঁশিয়ারি ‘ককরোচ পার্টির’

ককরোচ জনতা পার্টি (সিজেপি)’ র টানা ৩৭ দিনের আন্দোলন থেমেছে মাত্র গতকাল।...

সত্যজিৎ রায়ের প্রতি শ্রদ্ধা নোলানের

হলিউডের অস্কারজয়ী নির্মাতা ক্রিস্টোফার নোলান ভারতীয় চলচ্চিত্র অপু ট্রিলজি&rsq...

উলিপুরে পরিবেশ-দুর্যোগ সচেতনতায় কর্মসূচি

কুড়িগ্রামের উলিপুর পৌরসভায় বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, পলিথিনের ব্যবহার কমানো...

সম্পর্কের গভীরতার সাথে সঙ্গীর আচরণের পরিবর্তন, কেন হয়?

প্রিয় মানুষের সঙ্গে সম্পর্কের শুরুর সময়টুকু সাধারণত ভালোবাসা, উচ্ছ্বাস এবং দী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা