সংগৃহিত
আন্তর্জাতিক

ইউক্রেনে গোলাবারুদ ক্রয়ে দুর্নীতি

আন্তর্জাতিক ডেস্ক: রাশিয়ার সেনাদের বিরুদ্ধে ব্যবহারের জন্য গোলাবারুদ ক্রয়ে ইউক্রেনে ব্যাপক দুর্নীতি হয়েছে। দেশটির নিরাপত্তা সংস্থা (এসবিইউ) ৪০ মিলিয়ন ডলারের দুর্নীতির তথ্যটি সামনে নিয়ে এসেছে।

সংস্থাটি জানিয়েছে, ২০২২ সালের আগস্টে এক লাখ গোলাবারুদ কেনার জন্য ৪০ মিলিয়ন ডলারের একটি চুক্তি করেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা। ওই গোলাবারুদের জন্য অগ্রীম অর্থ প্রদান করা হয়। কিছু অর্থ যায় বিদেশে। কিন্তু ওই এক লাখ গোলাবারুদের একটি গোলাও ইউক্রেনে আসেনি। এর বদলে গোলাবারুদ কেনা নিয়ে হরিলুট হয়েছে।

এসবিইউ আরও জানিয়েছে, তাদের তদন্তে এ দুর্নীতির সঙ্গে পাঁচ কর্মকর্তা এবং লভিভ আর্সেনাল নামের একটি প্রতিষ্ঠানের ম্যানেজারের জড়িত থাকার তথ্য বেরিয়ে এসেছে।

সংস্থাটির তদন্তে আরও বেরিয়ে এসেছে, রাশিয়ার পূর্ণমাত্রার হামলার মাত্র ছয় মাস পর এই চুক্তি হয়। সে সময় ইউক্রেন রুশ বাহিনীকে ঠেকাতে তীব্র লড়াই করছিল। আর তখনই এত বড় দুর্নীতির ঘটনা ঘটেছে।

ইউক্রেনের প্রসিকিউটর জেনারেল জানিয়েছেন, দুর্নীতির মাধ্যমে চুরি করা এসব অর্থ বাজেয়াপ্ত করা হয়েছে এবং সেগুলো প্রতিরক্ষা বাহিনীর ফান্ডে ফিরে আসবে।

গোলাবারুদ নিয়ে ইউক্রেনীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দুর্নীতির বিষয়টি এমন সময় সামনে আসলো যখন— যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনে নতুন সামরিক সহায়তা প্রদানের জন্য রিপাবলিকানদের সঙ্গে কার্যত লড়াই করছেন।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি ২০১৯ সালে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর ঘোষণা দিয়েছিলেন, আগে দেশ থেকে দুর্নীতির মূল উৎপাটন করবেন তিনি। সূত্র: বিবিসি

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা