সংগৃহিত
আন্তর্জাতিক

ইরানের আরও ৩ স্যাটেলাইট উৎক্ষেপণ

আন্তর্জাতিক ডেস্ক: ইরান রোববার বলেছে, তারা কক্ষপথে একযোগে তিনটি স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। পশ্চিমাবিশ্বের সমালোচনার মুখে দেশটির বিপ্লবী গার্ড একটি গবেষণা স্যাটেলাইট উৎক্ষেপণের এক সপ্তাহ পর এসব স্যাটেলাইট উৎক্ষেপণ করা হলো।

দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনে পরিবেশিত খবরে বলা হয়, ‘এই প্রথমবারের মতো ইরানের তিনটি স্যাটেলাইট সফলভাবে কক্ষপথে উৎক্ষেপণ করা হয়েছে।’ ওই খবরে আরও বলা হয়, স্যাটেলাইটগুলো দুই ধাপে সিমোর্গ (ফিনিক্স) স্যাটেলাইট ক্যারিয়ারের মাধ্যমে বহন করা হয় এবং ভূপৃষ্ঠ থেকে কমপক্ষে ৪৫০ কিলোমিটার ওপরে কক্ষপথে ছোঁড়া হয়।

ইরানের সরকারি বার্তা সংস্থা ইরনা জানায়, মাহদা স্যাটেলাইট উন্নত স্যাটেলাইট সাবসিস্টেম পরীক্ষা করার জন্য ডিজাইন করা হয়েছে। এটির ওজন প্রায় ৩২ কিলোগ্রাম এবং ইরানের মহাকাশ সংস্থা তা তৈরি করেছে।

কক্ষপথে নিক্ষেপ করা অন্য দুটি স্যাটেলাইটের নাম হচ্ছে কেহান-২ এবং হাতেফ। এ দুটি স্যালেলাইটের প্রত্যেকটির ওজন ১০ কিলোগ্রাম করে। গত সপ্তাহে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড দল সোরায়া নামের গবেষণা স্যাটেলাই মহাকাশে পাঠিয়েছে। ব্রিটেন, ফ্রান্স এবং জার্মানি এক বিবৃতিতে ইরানের এ স্যাটেলাইট উৎক্ষেপণের নিন্দা জানিয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমাবিশ্বের দেশগুলোর সরকার এ ধরনের স্যাটেলাইট উৎক্ষেপণের বিরুদ্ধে বারবার ইরানকে সতর্ক করে দিয়েছে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

বাক্স থেকে উদ্ধার পাঁচ নবজাতকের দেহাবশেষ

ফ্রান্সের দক্ষিণ-পূর্বাঞ্চলের অরেঞ্জ শহরের একটি বাড়িতে রাখা কাগজের বাক্স থেকে...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

গ্রেপ্তার না করলে আত্মসমর্পণ করবেন লতিফ সিদ্দিকী

রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাসবিরোধী আইনের মামলায় আদালতে হাজিরা দিয়েছেন সাব...

পছন্দের প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে বিশেষ শর্ত, অভিযোগ স্বাস্থ্যমন্ত্রীর

সরকারি কেনাকাটায় অনেক সময় পছন্দের ব্যক্তি বা প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দিতে টেন্...

কমনওয়েলথ গেমসে হিটে ৩৬তম রাফি

কমনওয়েলথ গেমসে অ্যাথলেটিকসে ইমরানুর রহমান, বক্সিংয়ে জিনাত ফেরদৌসের পর এবার সা...

হবিগঞ্জে এনসিপির বিক্ষোভ কর্মসূচির ডাক

হবিগঞ্জে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা-কর্মীদের ওপর হামলার প্রতিবাদে আগা...

৪৫ বছর আগে যেভাবে সরিয়ে নেওয়া হয় শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মরদেহ

১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউসে রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যাকাণ্ডের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা