সংগৃহীত
আন্তর্জাতিক

যুদ্ধবিরতি প্রত্যাখ্যান করেছে ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বৃহস্পতিবার গাজায় যুদ্ধবিরতি নাকচ করে দিয়ে বলেছেন, সামরিক বাহিনী ‘অসাধারণভাবে ভালো’ পারফর্ম করছে। তবে তিনি জোর দিয়ে বলেছেন যে, ইসরায়েল ফিলিস্তিনি ভূখন্ড পুনর্দখল করার কোন পরিকল্পনা তাদের নেই।

সামরিক আক্রমণের জন্য কোন ‘সময়সূচী’ ছিল না এ কথা উল্লেখ করে তিনি ফক্স নিউজকে বলেন, ‘হামাসের সাথে যুদ্ধবিরতি মানে আত্মসমর্পণ।’

নেতানিয়াহু বলেন, ‘আমি মনে করি ইসরায়েলি সেনাবাহিনী ব্যতিক্রমীভাবে ভালো পারফর্ম করছে।’

তিনি বলেন, ‘যতই সময় লাগে, আমরা এটি করব।’

হামাস পরিচালিত স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, প্রতিশোধমূলক বিমান হামলা এবং স্থল আক্রমণে গাজায় ১০,৮০০ জনের বেশি মানুষ নিহত হয়েছে, যাদের বেশিরভাগই বেসামরিক নাগরিক এবং তাদের মধ্যে অনেক শিশু রয়েছে।

নেতানিয়াহু বলেন, দীর্ঘ মেয়াদে গাজায় থাকার কোনো পরিকল্পনা ইসরায়েলের নেই।

‘আমরা গাজা শাসন করতে চাই না। আমরা এটি দখল করতে চাই না, তবে আমরা এটি এবং আমাদের একটি ভাল ভবিষ্যত দিতে চাই।’

এ কথা উল্লেখ করে তিনি বলেন, ইসরায়েল ‘কাউকে স্থানচ্যুত করতে চায় না।’

গাজার ভবিষ্যতের জন্য তার পরিকল্পনার উপর জোর দিয়ে তিনি বলেছিলেন, যে দরিদ্র এবং অবরুদ্ধ অঞ্চলটিকে অবশ্যই ‘অসামরিককরণ, উগ্রবাদমুক্তকরণ এবং পুননির্মাণ করতে হবে।’

তিনি বলেন, ‘আমাদের একটি সরকার খুঁজে বের করতে হবে, একটি বেসামরিক সরকার যা সেখানে থাকবে।’ তবে কে এই ধরনের সরকার গঠন করতে পারে তার বিশদ বিবরণ দেননি।

নেতানিয়াহু বলেন, ইসরায়েলি বাহিনীকে গাজায় পুনরায় প্রবেশ করতে এবং ‘হত্যাকারীদের হত্যা’ করতে প্রস্তুত থাকতে হবে।

‘এটাই হামাসের মতো সত্তার পুনরুত্থান রোধ করবে।’

সৌদি আরবের সাথে ইজরায়েল একটি শান্তিচুক্তির কাছাকাছি চলে আসার সাথে সাথে ৭ অক্টোবরের হামলা এবং পরবর্তী সংঘাত এসেছিল। তথাকথিত আব্রাহাম চুক্তির উপর ভিত্তি করে যা বেশ কয়েকটি আরব দেশের সাথে সম্পর্ককে স্বাভাবিক করেছে।

নেতানিয়াহু জোর দিয়ে বলেন, ছিলেন যে সংঘাত কূটনৈতিক গতিকে বাতিল করবে না এবং ইসরায়েল হামাসকে ধ্বংস করার পরে আবার আলোচনা শুরু করার জন্য শর্ত ‘পাকা’ হবে।

এবি/এইচএন

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এক ফ্রেমে হাস্যোজ্জ্বল শি-মোদি-পুতিন

ভারতের রাজধানী নয়াদিল্লিতে শুরু হয়েছে ব্রিকস সম্মেলন ২০২৬। সম্মেলনের শুরুতেই...

কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে বিনিয়োগকারীদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশীয় উদ্ভাবনকে ল্যাবরেটরির গণ্ডি থেকে বের করে বাণিজ্যিক উৎপাদনে রূপান্তর এবং...

মালয়েশিয়াকে হারিয়ে ইতিহাসের সেরা অবস্থানে বাংলাদেশ

জয় দিয়েই নারী জুনিয়র এশিয়া কাপ হকির মিশন শেষ করল বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দল। শনি...

দুর্গাপূজায় ইলিশ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার দাবি ভারতের আমদানিকারকদের

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশ থেকে ভারতে ইলিশ রপ্তানির ওপর আরোপিত নিষেধাজ...

ছয় মাসেও জ্বালানি সংকট কাটাতে পারেনি সরকার: ডা. শফিকুর রহমান

মধ্যপ্রাচ্যের সংকটের অজুহাত দেখিয়ে সরকার গত ছয় মাসেও জ্বালানি ও বিদ্যুৎ সংক...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

রাপা প্লাজায় এডিসের লার্ভা, ৫০ হাজার টাকা জরিমানা

দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানের প্রথম দিনেই রাজধানীর...

আওয়ামী লীগকে ফেরাতে জামায়াত চক্রান্ত করছে: রাশেদ খাঁন

আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য জামায়াতে ইসলামী একধরনের চক্রান্ত করছে...

মোহাম্মদপুরে থাকবে না কিশোর গ্যাং: ডিএমপি কমিশনার

রাজধানীর মোহাম্মদপুরে কিশোর গ্যাংয়ের বিরুদ্ধে অভিযান আরও জোরদার করার ঘোষণা দি...

লাইফস্টাইল
বিনোদন
খেলা