সংগৃহীত
পরিবেশ

দিনাজপুরের তাপমাত্রা ১০ ডিগ্রিতে নামলো, বিপাকে নিম্ন আয়ের মানুষ

দিনাজপুর প্রতিনিধি

পৌষের ঘরে পা রাখেনি শীত। অর্থাৎ কাগজে-কলমে শীত ঋতু শুরু হয়নি এখনো। তার আগেই উত্তরের জনপদে দাপট দেখাচ্ছে শীত। অবশ্য হিমালয়ঘেঁষা এ জনপদে শীত একটু আগেভাগেই আবির্ভূত হয়। যেমনটি দেখা যাচ্ছে বেশ কয়েকদিন ধরে। শীত পুরোপুরি জেঁকে বসেছে এ অঞ্চলে। তাপমাত্রা ক্রমশ কমছেই উত্তরের জেলা দিনাজপুরে। অব্যাহত রয়েছে ঘন কুয়াশা ও হিমেল বাতাস। তাপমাত্রা কমে যাওয়ায়, বিপাকে পড়েছেন খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ।

শুক্রবারের (৬ ডিসেম্বর) কনকনে ঠান্ডা হাওয়া ছাপিয়ে আজ শনিবার (৭ ডিসেম্বর) সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড গড়লো দিনাজপুর।

শনিবার সকাল ৬টায় দিনাজপুরে তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস। চলতি বছরে এটি জেলার সর্বনিম্ন তাপমাত্রা।

কয়েকদিন ধরে সন্ধ্যার পর থেকে শুরু হচ্ছে হিমেল বাতাস। আর তার সঙ্গে যোগ দেয় ঘন কুয়াশা। তাপমাত্রা কমার পাশাপাশি হিমেল বাতাস ও ঘন কুয়াশা শীতের তীব্রতাকে আরো বাড়িয়ে দিয়েছে। যদিও সকালে উঠেছে সূর্য কিন্তু প্রখরতা একেবারেই কম। নিম্ন আয়ের মানুষ ঠিকভাবে কাজে যেতে পারছেন না কিংবা কাজে গেলেও ঠিকভাবে কাজ করতে পারছেন না, ফলে তাদের আয় উপার্জনে ভাটা পড়েছে।

সকালে কথা হয় দিনাজপুরের রাজবাটি এলাকার লতিফুর রহমানের সঙ্গে। তিনি পেশায় একজন অটোচালক। তিনি জানান, এই শীতের মধ্যে অটো চালাতে খুব কষ্ট। সারা দিন যখন গরম থাকে তখন যাত্রী পাওয়া যায় আর চালানো যায়। কিন্তু সন্ধ্যার পর কিংবা খুব সকালে যাত্রীও তেমন পাওয়া যায় না, আর শীতের কারণে অটো ঠিকভাবে চালানো যায় না। ফলে আয় উপার্জন কমে গেছে।

শ্রমিক আবুল হোসেন বলেন, ‘সকালের দিকে আর সন্ধ্যা থেকে শীতের অনুভূতি বেশি হচ্ছে। সকালে কুয়াশা আর শীতটা বেশি থাকে। সকাল ১০টার পরে শীতের তীব্রতা কমে গেলে তখন কাজে যাচ্ছি।’

অটোচালক হাবিবুর রহমান বলেন, ‘সকালবেলা মানুষ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না, আবার সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বাসায় ফিরছেন। কয়েকদিন থেকে ভাড়া কম হচ্ছে। কারণ সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে ঠান্ডা বাড়ছে। পরের দিন সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত অব্যাহত থাকে।’

কালিতলা এলাকার ষাটোর্ধ্ব দিনমজুর সিরাজুল ইসলাম বলেন, ‘এই শীতের সময়টাতে খুব কষ্ট হয়। ঠিকভাবে কাজ করা যায় না। আবার কাজ না করলে সংসার চালানোটাও দায়। তাই দু-দিন কাজ করি আর একদিন রেস্ট নিই।’

দিনাজপুর সদর উপজেলার বলতৈর এলাকার কৃষক সেলিম রেজা বলেন, ‘এই সময়টা আলুর বীজ বপনের মৌসুম। কিন্তু এভাবে ঘন কুয়াশা হলে বীজ থেকে ঠিকভাবে চারা গজাবে না। আবার চারা গজালেও সেগুলোতে রোগবালাই দেখা দেবে। সেটা নিয়েই একটু চিন্তায় আছি।’

সদর উপজেলার দক্ষিণনগর এলাকার কৃষক সরকার জানান, শুধু আলু নয়, এই সময়টা বোরোতলা তৈরির সময়। এভাবে কুয়াশা আর ঠান্ডা হলে ধানের বীজ থেকেও চারা গজাতে সমস্যা হয়। আবার টমেটোসহ বিভিন্ন ফসলেও সমস্যা দেখা দেয়।

দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা তোফাজ্জল হোসেন জানান, শনিবার সকাল ৬টায় দিনাজপুরের তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১০ দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ। বাতাসের গতিবেগ ছিল ঘণ্টায় এক কিলোমিটার। এর আগের দিন শুক্রবার জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ১১ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস। যা ছিল সারা দেশের মধ্যে সর্বনিম্ন। বাতাসের আর্দ্রতা ছিল ৯৩ শতাংশ এবং গতিবেগ ঘণ্টায় এক থেকে দুই কিলোমিটার।

আমারবাঙলা/এমআরইউ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কিশোরগঞ্জ হাওরে ক্ষতি, কৃষকদের সহায়তা দাবি

বাংলাদেশের খাদ্য উৎপাদনের অন্যতম প্রধান কেন্দ্র কিশোরগঞ্জের হাওরাঞ্চলের কৃষকদ...

সারাদেশে ভারী বর্ষণের সতর্কবার্তা

রাজধানীসহ দেশের আট বিভাগেই বৃহস্পতিবার সকাল ১১টা পর্যন্ত ভারী বর্ষণের সতর্কবা...

প্রধানমন্ত্রীর এক সিদ্ধান্তে রক্ষা পেল ৩ হাজারের বেশি গাছ

প্রকৃতি ও পরিবেশ রক্ষায় গাছ না কেটে সড়ক নির্মাণের নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

বোতলজাত সয়াবিন তেলের দাম বাড়াল সরকার

বিশ্ববাজারের পরিস্থিতি বিবেচনায় দেশে ভোজ্যতেলের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়ে...

মৌলভীবাজারে জেলা কারাগার পরিদর্শন ও ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে জেলা ম্যাজিস্ট্রেট কর্তৃক জেলা কারাগার পরিদর্শন ও কারা পরিদর্শক ব...

কমলগঞ্জে বিদ্যুৎ বিপর্যয়ে ক্ষতির মুখে চা শিল্প

মৌলভীবাজারের কমলগঞ্জে তীব্র বিদ্যুৎ বিভ্রাটে মারাত্মক বিপর্যয়ের মুখে পড়েছে চা...

মে দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ বিএনপির, থাকবেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে শ্রম...

বান্দরবানে বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা পালন

পার্বত্য জেলার বান্দরবানের ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে বান...

হামে আরও ২ শিশুর মৃত্যু, উপসর্গ শনাক্ত ১১৫১: স্বাস্থ্য অধিদপ্তর

দেশে গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়ে আরও দুই শিশুর মৃত্যু হয়েছে। তবে এই সময় হা...

লাইফস্টাইল
বিনোদন
খেলা