ছবি: সংগৃহীত
শিক্ষা

সাইবার বুলিংয়ের শঙ্কায় জাকসু নির্বাচনে নারীদের অংশগ্রহণে অনীহা।

জাবি প্রতিনিধি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচন ঘিরে অনলাইনে নেতিবাচক প্রচারণা নতুন মাত্রা পেয়েছে। ফেসবুকের বিভিন্ন পেজ ও গ্রুপ থেকে নারী প্রার্থীদের টার্গেট করে ধারাবাহিকভাবে বুলিং, ব্যঙ্গাত্মক মন্তব্য, অপপ্রচার ও চরিত্রহননমূলক কনটেন্ট ছড়ানো হচ্ছে। এই পরিস্থিতি নারী শিক্ষার্থীদের অংশগ্রহণে বড় বাঁধা হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ উঠেছে।

নির্বাচন কমিশনের তথ্যমতে, এবারের নির্বাচনে ২৫টি কেন্দ্রীয় পদ এবং ছাত্রী হলগুলোর ১৫০টি পদের জন্য প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। কিন্তু আশঙ্কাজনক বিষয় হলো- নির্বাচনে ভোটারের প্রায় অর্ধেক নারী হলেও প্রার্থী হিসেবে তাদের উপস্থিতি খুবই সীমিত। অনেক ছাত্রী হলের সংরক্ষিত আসন ফাঁকা পড়ে আছে; শূন্য পদের সংখ্যা ৫৬। বিশেষ করে ভিপি সহ কেন্দ্রীয় সংসদের চারটি পদে কোনো নারী প্রার্থীই নেই।

অংশগ্রহণে পিছিয়ে পড়া নিয়ে ইংরেজি বিভাগের শিক্ষার্থী শ্রাবণী জামান জ্যোতি বলেন, আন্দোলনে ছাত্রীরা যে অবদান রেখেছিল, তার স্বীকৃতি মেলেনি। বরং পরবর্তীতে অনলাইনে অপমানজনক ট্রল, স্লাট শেমিং বেড়েছে। সবাই এ চাপ নিতে পারে না, তাই অনেকে প্রার্থী হতে চায়নি।"

জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের সভাপতি ফাইজা মেহজাবিন বলেন, নারীবান্ধব পরিবেশের অভাব স্পষ্ট। প্রশাসনকে বারবার অভিযোগ জানালেও ফেসবুক পেজগুলো বন্ধে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি।

অন্যদিকে, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত 'শিক্ষার্থী ঐক্য ফোরাম' থেকে এজিএস প্রার্থী মালিহা নামলাহ জানান, তফসিল ঘোষণার পর থেকেই আমাকে কয়েকটি পেজে অপমানজনক পোস্টে টার্গেট করা হচ্ছে। প্রচারণা শুরু হলে এই হামলা আরও বেড়ে যাবে।

বিশ্ববিদ্যালয়ের নামে পরিচালিত 'জেইউ আপডেট', 'জাবিয়ান সুশীল সমাজ', 'জেইউ ইনসাইডার্স', 'জাকসু নিউজ', 'জেইউ সার্কাজম', 'জেইউ ক্রাশ অ্যান্ড কনফেশন' সহ অন্তত ১০টির বেশি পেজ ও গ্রুপে নির্বাচনী পরিবেশকে লক্ষ্য করে আক্রমণাত্মক কনটেন্ট ছড়ানো হচ্ছে। প্রার্থীরা অভিযোগ করেছেন, এগুলো রাজনৈতিকভাবে প্রভাবিত একটি চক্র পরিচালনা করছে, যার উদ্দেশ্য নারীদের রাজনীতির ময়দান থেকে দূরে রাখা।

নৃবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা বলেন, ছাত্রীদের পোশাক নিয়ে কটূক্তি, স্লাট শেমিং, চরিত্র হনন-এসবই সাইবার বুলিংয়ের রূপ। এতে অনেকেই অংশগ্রহণে নিরুৎসাহিত হচ্ছে।

ডিজিটাল মিডিয়া গবেষক ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সাঈদ আল-জামান মনে করেন, বট অ্যাকাউন্টের মাধ্যমে এ ধরনের আক্রমণ জাতীয় নির্বাচনের ক্ষেত্রেও জনমত প্রভাবিত করতে পারে। দ্বিধাগ্রস্ত ভোটারদের বিভ্রান্ত করা হবে সবচেয়ে বড় আশঙ্কা।

এই পরিস্থিতি নিয়ন্ত্রণে নির্বাচন কমিশনের পক্ষ থেকে সাইবার ইউনিটকে অবহিত করা হয়েছে। একইসঙ্গে বিশ্ববিদ্যালয় প্রশাসন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) আনুষ্ঠানিকভাবে লিখিত অনুরোধ পাঠাবে বলে জানানো হয়েছে।

এছাড়া, অনলাইন বুলিংকে শৃঙ্খলা ভঙ্গের আওতায় আনার জন্য ছাত্র-শৃঙ্খলা অধ্যাদেশ ২০১৮ সংশোধনে ১২ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক সোহেল আহমেদ বলেন, "আমরা চাই নির্বাচনী পরিবেশ যেন নষ্ট না হয়। যারা অপপ্রচারে জড়িত, তাদের শনাক্ত করে শাস্তি নিশ্চিত করা হবে।

শিক্ষার্থীদের অভিযোগ, জাকসু নির্বাচনকে কেন্দ্র করে সামাজিক মাধ্যমে গড়ে ওঠা এই সাইবার আক্রমণ কেবল ক্যাম্পাসেই সীমাবদ্ধ নয়, জাতীয় নির্বাচনেও একইভাবে প্রভাব ফেলতে পারে। নারীদের রাজনীতিতে অংশগ্রহণের সুযোগ সংকুচিত করে দেওয়ার পাশাপাশি জনমতকে বিপথগামী করার বড় হাতিয়ার হয়ে উঠতে পারে এই সাইবার বুলিং।

আমারবাঙলা/এফএইচ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

জরুরি মানসিক স্বাস্থ্যসেবা নিশ্চিতে জাতীয় ক্রাইসিস রেসপন্স সিস্টেম গঠনের দাবি

মানসিক স্বাস্থ্য সংকট মোকাবেলায় জরুরি সেবা নিশ্চিত এবং একটি কার্যকর জাতীয় মান...

মায়ের শেষকৃত্যে অংশ নিতে প্যারোলে মুক্তি পেলেন চিন্ময় কৃষ্ণ দাস

চট্টগ্রামে ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যাওয়া মা সন্ধ্যা রাণী ধরের শেষকৃত্যানু...

চীনে বৈদ্যুতিক গাড়ির বিপ্লব

চীনে বৈদ্যুতিক গাড়ির ব্যবহার অবিশ্বাস্য দ্রুতগতিতে বাড়ছে এবং...

উন্নয়নের সুফল পৌঁছাচ্ছে প্রান্তিকে, ভূমিকা রাখছেন এলজিইডির নির্বাহী প্রকৌশলী মুসা

তিস্তা নদীবেষ্টিত রংপুর বিভাগের দুর্গম ও বন্যাপ্রবণ এলাকার মানুষে...

এশিয়া কাপের সেমিফাইনালে আজ ভারতের মুখোমুখি বাংলাদেশ

গ্রুপ পর্বের হিসাব-নিকাশ এক নিমিষেই পাল্টে গেছে শ্রীলঙ্কার বিপক্ষে এক হারে। দ...

গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে 

‘গালাগালি সংস্কৃতি’র বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছ...

জাতীয় সংসদে ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) বিল, ২০২৬’ পাস

জাতীয় সংসদে পাস হয়েছে বহুল আলোচিত ‘আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)...

বিশ্ব স্বাস্থ্য সংস্থার আঞ্চলিক পরিচালক পদ থেকে সায়মা ওয়াজেদের পদত্যাগ

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচ...

জাপানের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে বাংলাদেশের মেয়েদের স্বপ্নভঙ্গ

ধারেভারে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ নারী হকি দলের চেয়ে অনেকটাই এগিয়ে রয়েছে শক্তিশ...

প্রফেসর ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধের নির্দেশ হাইকোর্টের

অন্তর্বর্তীকালীন সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের মালিকানাধী...

লাইফস্টাইল
বিনোদন
খেলা