সারাদেশ

৬ দফা দাবীতে ফেনীতে ইটভাটা মালিকদের স্মারকলিপি ও প্রতিবাদ সমাবেশ

ফেনী প্রতিনিধি

বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি ফেনী সদর উপজেলার আয়োজনে ৬ দফা দাবী আদায়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ফেনীতে প্রতিবাদ সভা শেষে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার( ৪ মার্চ) সকালে ফেনী সদর উপজেলা পরিষদ প্রাঙ্গনে প্রতিবাদ সবা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা নাসরিন কান্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা এবং পরিবেশ ও বন উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন, বাংলাদেশ ইট প্রস্তুতকারী মালিক সমিতি ফেনী জেলা সভাপতি ও স্টার লাইন গ্রুপের ভাইস চেয়ারম্যান জাফর উদ্দিন, ফেনী সদর উপজেলা সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ছৈয়দ মাহমুদ সরওয়ার আমিন তানভীর, ব্রিকফিল্ড মালিক সমিতির নেতা নুরুল আবছার মজনু, ইফতেখারুল হক ভূঞা পাভেল, সাব্বিরুল কাইয়ূম, রেজাউল ইসলাম, আবুল কালাম আজাদ, মো. কাজিমুজ্জামান আশিক, নুর নবী, রুহুল আমীন ও মিন্টু প্রমুখ।

স্মারকলিপিতে সমিতির নেতৃবৃন্দ দাবি করেন, ২০১৩ সালে ইটভাটা নিয়ন্ত্রণ আইনের সংস্কার, চিমনি, ড্রাম চিমনি ও লাড়কি পোড়ানো ভাটা বন্ধ করার পাশাপাশি জিগজাগ ইটভাটাকে হয়রানী না করার অনুরোধ, মাটি সংগ্রহে আইনের ৫ এর ২ ধারা শিথিলের আবেদন, লাইসেন্স নবায়নের সময় কেন্দ্রীয় সমিতির প্রত্যয়ন বাধ্যতামূলক করা, ইট ভাটাকে শিল্প ঘোষণা করা, ইট ভাটা পরিচালনায় দীর্ঘ মেয়াদি নীতিমালা প্রণয়নসহ বিভিন্ন দাবী জানানো হয়।

কয়েকজন ইট ভাটা মালিক জানায়, জেলার বিভিন্ন স্থানে অভিযানে গিয়ে ইট ভাটা ভাংচুর চালানো হয়েছে।এতে ইট ভাটা মালিকরা চরমভাবে আর্থিক ক্ষতিগ্রস্থ হয়েছে এবং প্রতিনিয়ত নানা হয়রানির শিকার হচ্ছেন। অথচ ইটভাটার সাথে হাজার হাজার মালিক ও শ্রমিক জড়িত থেকে জীবিকা নির্বাহ করছেন এবং উন্নয়নের ভূমিকা রাখছে। তাই অবিলম্বে হয়রানি বন্ধ করে ইট ভাটাকে শিল্প ঘোষণা করার দাবী জানান তারা।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

প্রথমবার ভারত থেকে এলো ৫০০ টন ইলিশ

ইলিশের বাণিজ্যে এবার দেখা গেল ভিন্ন এক চিত্র। এতদিন বাংলাদেশ থেকে ভারতে ইলিশ...

সাড়ে ৬ কোটি বছর পর মিলল ডাইনোসরের চলার পথ

জীবাশ্মবিদেরা এমন এক জীবাশ্ম পদচিহ্নের সন্ধান পেয়েছেন, যেটিকে পূর্ণবয়স্ক টাইর...

রেল যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে যুক্ত হচ্ছে নারায়ণগঞ্জ

ব্রিটিশ আমলে নির্মিত দেশের অন্যতম ব্যস্ত ও ঘনবসতিপূর্ণ রেলপথ ঢাকা-নারায়ণগঞ্জ-...

শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করলেন রাষ্ট্রপতি

সিলেটে হযরত শাহজালাল (রহ.)-এর মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসল...

ছাত্রলীগ সভাপতি সাদ্দাম ও সম্পাদক ইনানের মৃত্যুদণ্ড

জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ছাত্রলীগে...

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রিজভীর সঙ্গে সাক্ষাৎ করেছেন চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভ...

জলবায়ু পরিবর্তনে নারী-শিশুরাই বেশি ক্ষতিগ্রস্ত: শামা ওবায়েদ

জলবায়ু পরিবর্তনের প্রভাবে দেশের নারী ও শিশুরাই সবচেয়ে বেশি ক্ষতির শিকার হচ্ছে...

লাইফস্টাইল
বিনোদন
খেলা