সারাদেশ

বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের দুইটি ইউনিটে পুরোপুরি বিদ্যুৎ উৎপাদন শুরু, কমে এসেছে লোডশেডিং

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

দিনাজপুরের ফুলবাড়ীর পার্শ্ববর্তী বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩নং ইউনিট চালুর মধ্য দিয়ে দুইটি ইউনিটে পুরোপুরি বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। এতে দিনাজপুর-রংপুর অঞ্চলে কমে এসেছে বিদ্যুতের লোডশেডিং।

বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের ক্ষমতা সম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের ৩নং ইউনিটটি ১৩দিন পর শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে। এতে করে ১নং ও ৩নং ইউনিটের মাধ্যমে পুরোপুরি বিদ্যুৎ উৎপাদনে ফিরেছে এই কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রটি।

এর আগে ৩নং ইউনিটটি বয়লারের পাইপ লিকেজের কারণে ১৫ ফেব্রুয়ারি সকাল থেকে বিদ্যুৎ উৎপাদন বন্ধ হয়ে যায়। এর একদিন পরেই ১৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় একই ত্রুটি দেখা দেয় ১নং ইউনিটটিতে। এ কারণে পরদিন (১৭ ফেব্রুয়ারি) বিকেলে ১নং ইউনিটও বন্ধ করে দেওয়া হয়। আর ২০২০ সালের নভেম্বর থেকে বিকল অবস্থায় পড়ে রয়েছে ২নং ইউনিটটি। ১ ও ৩ নং ইউনিট বিকল হওয়ায় পুরোপুরি বন্ধ হয়ে যায় বিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম। এতে দিনাজপুর ও রংপুর অঞ্চলে দেখা দেয় বিদ্যুতের লোডশেডিং।

এদিকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের চেষ্টায় বিকল হওয়া ১নং ইউনিটটি পাঁচদিন পর (২২ ফেব্রুয়ারি) আংশিক শুরু হয় বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম। এরমধ্যে বিকল ৩নং ইউনিটটিও সচল করে ১৩দিন পর শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে চালু হওয়ায় ২নং ইউনিট বাদে পুরোপুরি বিদ্যুৎ উৎপাদনে গেছে বিদ্যুৎ কেন্দ্রটি। বর্তমানে ১ ও ৩ নং ইউনিট থেকে গড়ে ২৫০ মেগাওয়াট ইউনিট বিদ্যুৎ উৎপাদন হয়ে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে।

এদিকে বিদ্যুৎ কেন্দ্রের ১নং ইউনিটটি ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন হলেও বর্তমানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ৬৫ থেকে ৭০ মেগাওয়াট বিদ্যুৎ। একইভাবে চালু হওয়া ৩নং ইউনিটটি ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন হলেও বর্তমানে বিদ্যুৎ উৎপাদন হচ্ছে ১৮০ থেকে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ।

বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা যায়, পার্শ্ববর্তী বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবহার করে বড়পুকুরিয়া কয়লাভিত্তিক তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন হয়ে থাকে। বর্তমানে কয়লা মজুত রয়েছে ৩ লাখ ২৫ হাজার মেট্রিক টন। ১ ও ৩ নং ইউনিট দিয়ে বিদ্যুৎ উৎপাদন স্বাভাবিক রাখতে প্রতিদিন ২ হাজার ৬০০ মেট্রিক টন কলয়ার প্রয়োজন হবে।

বড়পুকুরিয়া কয়লাভিত্তিক ৫২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী মো. আবু বকর সিদ্দিক পুরোপুরি বিদ্যুৎ উৎপাদনের বিষয়টি নিশ্চিত করে বলেন, ১৭ ফেব্রুয়ারি সকালে যান্ত্রিক ত্রুটির জন্য ১২৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ১নং ইউনিটও বন্ধ করে দেওয়া হয়। মেরামত করে পাঁচদিন পর ২২ ফেব্রুয়ারি আবারো বিদ্যুৎ উৎপাদন শুরু করা হয়। একইভাবে যান্ত্রিক ত্রুটির জন্য ২৭৫ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা সম্পন্ন ৩নং ইউনিটটি ১৫ ফেব্রুয়ারি বন্ধ করে দেওয়া হয়। সেটিও মেরামত করে ১৩দিন পর শুক্রবার ২৮ ফেব্রুয়ারি রাত ১০টা ৮ মিনিটে চালু করা হয়েছে। বর্তমানে ১নং ও ৩নং ইউনিট দিয়ে প্রতিদিন গড়ে ২৫০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে জাতীয় গ্রিডে পাঠানো হচ্ছে। এতে করে এ অঞ্চলের লোডশেডিং এর সমস্যা কমে আসবে।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভারতীয় ভিসা নিয়ে যে বার্তা দিলেন হাইক‌মিশনার

বাংলাদেশিদের জন্য বন্ধ রাখা ভারতীয় পর্যটন (ট্যুরিস্ট) ভিসা চালুর চেষ্টা অব্যা...

জাতীয় ঈদগাহে একসঙ্গে নামাজ আদায় করতে পারবে ৩৫ হাজার মানুষ: ডিএসসিসি

জাতীয় ঈদগাহ মাঠে ঈদের জামাতের প্রস্তুতি প্রায় সম্পন্ন। এবার ৩৫ হাজার মানুষ এক...

যেসব দেশ সহায়তা করছে না, তাদের দেখে নেব: ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিশ্বের বিভিন্ন দেশের প্রতি কড়া হুঁশিয়ারি...

শাহজালাল বিমানবন্দর থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আরও ২৮টি...

খাল খনন কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

পরিবেশ রক্ষা ও জলবায়ু সহনশীলতা জোরদারে বিএনপির ইশতেহারে ঘোষিত অঙ্গীকার &lsqu...

যুদ্ধে যতদূর প্রয়োজন, ততদূর যেতে প্রস্তুত ইরান

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিশোধ হিসেবে ইরানের সামরিক বাহিনী কার্যকর...

চার প্রতিশ্রুতি বাস্তবায়িত : নুরুদ্দিন অপু

জাতীয় সংসদের হুইপ ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু ব...

কুষ্টিয়ায় মূল্য নিয়ন্ত্রণে অভিযান, তিন প্রতিষ্ঠানে জরিমানা

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ভোক্তাদের কাপড় ও কস‌মে‌টিক‌সের ন্যায্...

শেকড় ভুলে গেলে ৫ আগস্ট বার বার ফিরে আসবে: সমাজকল্যাণ প্রতিমন্ত্রী

যারা বলেন আমরা কেনো মাঠে ঘাটে গিয়ে খাল খনন কেন করতেছি? তাদের বলতে চাই- আমাদে...

ফারাক্কা বাঁধ দেওয়ায় খাল ও নদীগুলো আজ অস্তিত্ব সংকটে: প্রতিমন্ত্রী

ৎস্য ও প্রাণী সম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, ফারাক্কায় বাঁ...

লাইফস্টাইল
বিনোদন
খেলা