সারাদেশ

ভালুকায় ইউপি সদস্যর বিরুদ্ধে অপপ্রচার

ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

ময়মনসিংহের ভালুকায় রাস্তা সংস্কার করার লক্ষ্যে রাস্তার ইট তুলে রাস্তার পাশে রাখায় ইউপি সদস্যর বিরুদ্ধে অপপ্রচার চালানোর ঘটনা ঘটেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার হাজির বাজার এলাকায়।

স্থানীয় সূত্রে জানা যায়, মল্লিকবাড়ী ইউনিয়ন পরিষদের ৯নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শাহিন কুমার তার বাড়ি যাওয়ার রাস্তা সংস্কার করার জন্য ইট তুলে নেন। রাস্তাটি নিচু হওয়ায় বর্ষাকালে রাস্তায় পানি জমে যায়। ওই রাস্তা দিয়ে চলাচল করা লোকজন অসুবিধায় পড়েন। মানুষের দুর্ভোগ লাঘবে সম্প্রতি ওই ইউপি সদস্য তার বাসার সামনের রাস্তা থেকে কিছু ইট তুলে মাটি ভরাট করছিলেন। পরে স্থানীয় একটি মহল রাস্তার ইট তুলার ভিডিও করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিয়ে ইউপি সদস্য বাড়ির কাজ করার জন্য ইট তুলে নেন বলে অপপ্রচার চালান।

এই বিষয়ে স্থানীয় কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, রাস্তা থেকে ওই ইউপি সদস্য ইট তুলে নেননি। তিনি নিজ অর্থায়নে রাস্তা সংস্কার করার জন্য ইট তুলে মাটি ভরাট করছেন। মাটি ভরাট করা হলে পুনরায় ইট বিছিয়ে দেওয়া হবে।

ইউপি সদস্য মোঃ শাহিন কুমার জানান, তিনি একাধিকবার ওই এলাকার নির্বাচিত ইউপি সদস্য। তার বাড়ির পাশে নিচু রাস্তা উঁচু করে করার জন্য ইট তুলে রেখেছেন। নিজ অর্থায়নে রাস্তায় মাটি ভরাট করছেন। মাটি ভরাট শেষ হলে পুনরায় ইট বিছিয়ে দিবেন। একটা মহল তার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছেন। তিনি এর প্রতিবাদ জানান ও যারা অপপ্রচার চালাচ্ছেন তাদের বিচারের দাবি জানান।

আমারবাঙলা/ইউকে

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আমন্ত্রণ বিভ্রাট ও অনুপস্থিতির  প্রশ্নে বাংলাদেশের কূটনৈতিক অবস্থান

রাজীব দাস ভারতের রাজধানী নয়াদিল্লিতে গতকাল শনিবার শুরু হয়েছে ১৮তম ব্রি...

সবার জন্য সাশ্রয়ী ও মানসম্মত স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা রহমান

স্বাস্থ্যসেবার উদ্ভাবনকে মানুষের দোরগোড়ায় পৌঁছে দিয়ে দেশের প্রতিটি নাগরিকে...

লক্ষ্মীপুরে ডেঙ্গু মশা নিধন কর্মসূচির উদ্বোধন

ডেঙ্গু প্রতিরোধ ও এডিস মশার বিস্তার নিয়ন্ত্রণে লক্ষ্মীপুরে শুরু হয়েছে ডেঙ্গু...

ভারতের সঙ্গে সম্পর্ক অতীতের ১৫ বছর থেকে নতুন দিকে নিতে চাই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির

ভারতের সঙ্গে বাংলাদেশ সম্পর্ক 'রিসেট' বা নতুনভাবে শুরু করতে চায় উল্ল...

বিচারের কাঠগড়ায় ইউপি সচিব

লক্ষ্যমাত্রা অর্জনের জন্য অস্তিত্বহীন ৭৪ শিশুকে জন্মের ৪৫ দিনের মধ্যে মৃত্যু...

ফিলিস্তিনিদের অস্তিত্ব মুছে ফেলার সুপরিকল্পিত চক্রান্ত চলছে

অধিকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের সম্মিলিত জীবনযাত্রা এবং তাদের অস্তিত্ব টিকিয়...

বৈঠকে বসছেন স্কটল্যান্ড, ওয়েলস ও উত্তর আয়ারল্যান্ডের নেতারা

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাজ্য ভেঙে দেওয়ার প্রক্রিয়া শুরু করার লক্ষ্য ন...

দক্ষিণ আফ্রিকায় ভয়াবহ সংঘর্ষে নিহত অন্তত ২১

আন্তর্জাতিক ডেস্ক: দক্ষিণ আফ্রিকায় একাধিক যানবাহনের মর্মান্তিক সংঘর্ষ...

অল্পের জন্য রক্ষা পেলেন বরিস জনসন

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন-পোল্যান্ড সীমান্তের কাছে একটি ট্রেনে রুশ ড্...

কাল থেকে কারখানায় চাহিদামতো গ্যাস-বিদ্যুৎ: প্রধানমন্ত্রী

আগামীকাল মঙ্গলবার থেকে শিল্পকারখানায় চাহিদা অনুযায়ী বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের...

লাইফস্টাইল
বিনোদন
খেলা