সারাদেশ
পুড়ে গেছে এক একর ভূমির গাছপালা

লাউয়াছড়া জাতীয় উদ্যানে আগুন

মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারের শ্রীমঙ্গল-কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে আগুন লেগে পুড়ে গেছে বনের প্রায় এক একর ভূমির গাছপালা। খবর পেয়ে বনকর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যদের সাড়ে তিন ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রনে এনেছে। তবে কিভাবে আগুনের সূত্রপাত হয় সেটা এখনো জানাযায়নি।

বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১টার দিকে আগুন লাগার খবর পায় সংরক্ষিত এ বনের কর্মকর্তারা। পরে বিকাল সাড়ে চারটার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে বন কর্মীদের সহায়তায় আগুন নেভাতে সক্ষম হয়। তার আগেই বনের প্রায় ১ একর বন ভূমি পুড়ে গেছে বলে স্থানীয়রা জানান।

স্থানীয় সুত্রে জানা যায়, বনের পূর্বপাশে এবং হীড বাংলাদেশের পশ্চিমে একটি টিলার ভূমিতে দুপুরে আগুন জ¦লতে দেখে স্থানীয়রা। পরবর্তীতে লাউয়াছড়া বনে আগুন ছড়িয়ে পড়ে সেই আগুন। সাথে সাথে স্থানীয় এলাকাবাসী বন কর্মীদের খবর দিলে তারা ফায়ার সার্ভিসকে অবহিত করলে ফায়ার ফাইটার কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বনকর্মী ও স্থানীয়দের নিয়ে সাড়ে ৩ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

স্থানীয়রা আরো জানান, আগুন লাগার পর বনের বন্য প্রাণীরা ভয়ে ছোটাছুটি করতে থাকে। আগুনে বনের গাছ-গাছালি, লতাপাতা পুড়ে যাওয়ায় অনেক বন্য প্রাণীদের আবাসস্থল ধ্বংস হয়ে গেছে। এতে অনেক প্রাণী মারা যাবার সম্ভাবনা রয়েছে।

কমলগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের লিডার মো. ফারুকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আমরা প্রায় সাড়ে তিন ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।

এ বিষয়ে লাউয়াছড়া বনের রেঞ্জ কর্মকর্তা নাজমুল ইসলাম বলেন গণমাধ্যমকর্মীদের বলেন, প্রথমে হীড বাংলাদেশের জায়গায় আগুন লাগে। পরে আগুন লাউয়াছড়া বনের ছড়িয়ে যায়। এতে বনের প্রায় ১একর জায়গার ছোট ছোট গাছপাতা ও লতাপাতা পুড়ে গেছে। খবর পেয়ে বনকর্মী ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে কিভাবে আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি।

মৌলভীবাজার বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) জামিল মোহাম্মদ খাঁন বলেন, বুধবার দুপুর ১ টার দিকে আমরা খবর পাই লাউয়াছড়ায় আগুন লেগেছে। পরে সেখানে গিয়ে আমাদের বন বিভাগের কর্মী, স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভানোর কাজ করে আগুন নিয়ন্ত্রনে আনেন। এই ঘটনায় প্রায় ১ একর জায়গা পুড়ে গেছে। আগুনের সুত্রপাত কিভাবে হয়েছে সেটা তদন্ত করে দেখা হচ্ছে।

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অনিয়মে ৩ লাখ টাকা জরিমানা আইশিন ফুডসের

গাজীপুরের কালীগঞ্জে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে আইশিন ফুডস কোম্পানি ল...

আর্জেন্টিনার হার, বিশ্বজুড়ে বিষাদের সুর

এই বিশ্বকাপ অনেকটাই প্রাণবন্ত ছিল আর্জেন্টিনার সমর্থকদের সরব উপস্থিতিতে। ভেন্...

বেনজীর ইস্যুতে দুবাইয়ের জবাবদিহি দাবি

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

কারা হেফাজতে মৃত্যু, গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগে

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিজিবি সদস্যদের সততা, দেশপ্রেম ও পেশাদারিত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

হামে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি প্রায় ৮০০

দেশে হামের প্রাদুর্ভাব থামছেই না। প্রতিদিন বাড়ছে আ...

হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

গাজা উপত্যকায় যৌথ সামরিক অভিযানে হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আধাম ইব্রাহি...

হুথি হুমকিতে সৌদির তেল রপ্তানি শঙ্কায়

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বাব আল-মান্দেব প্রণালি অবরোধের নতুন হুমকি বৈশ্বিক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা