সারাদেশ

১২ দিনের রিমান্ডে পলক

নারায়ণগঞ্জ প্রতিনিধি 

নারায়ণগঞ্জে তিন মামলায় সাবেক আইসিটি মন্ত্রী জোনায়েদ পলককে চার দিন করে ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকালে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেন এই রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে নারায়ণগঞ্জের সদর মডেল থানা ও সিদ্ধিরগঞ্জ থানায় দায়েরকৃত তিনটি হত্যা ও বিষ্ফোরক মামলায় তাকে আদালতে হাজির করে পুলিশ।

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আব্দুল কাইয়ুম জানান, দুটি থানার হত্যা ও বিস্ফোরকের তিন মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার চার দিন করে ১২ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে শেখ হাসিনার সরকারের পতন হয়। ৬ আগস্ট বিকেল তিনটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে দিল্লি যাওয়ার সময় বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে পলককে আটকে দেওয়া হয়।

এছাড়া জুনাইদ আহমেদ পলক ও তার স্ত্রী আরিফা জেসমিন কনিকার ব্যাংক অ্যাকাউন্ট স্থগিত (ফ্রিজ) করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলায় ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার

মোংলা থানার একটি ধর্ষণ মামলার পলাতক আসামি লিটন মন্ডলকে (৩৩) গ্রেপ্তার করেছে প...

মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার অভিযোগ

তিন দিনের বিরতির পর আবারও উত্তেজনা ছড়িয়েছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। যুক্ত...

জর্ডানে ইরানের ‘সারপ্রাইজ অ্যাটাক’

মধ্যপ্রাচ্যে মোতায়েন করা মার্কিন সামরিক বাহিনীকে লক্ষ্য করে জর্ডানে মোতায়েন থ...

শিক্ষা খাতে গুণগত পরিবর্তনের তাগিদ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশের প্রতিটি শিক্ষার্থীর জন্য মানসম্মত শিক...

ড. মুহাম্মদ ইউনূস: করিডোরের কৌশলগত ভবিষ্যৎ

বাংলাদেশের মানচিত্রের দিকে একটু ভালো করে তাকালে দেখা যায় উপরে হিমালয়ের দক্ষিণ...

নতুন বেতনস্কেল নিয়ে আশার কথা জানালেন অর্থমন্ত্রী

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের জন্য নবম বেতন কমিশনের ঘোষণা নিয়ে কার্যক্রম...

অ্যাকশন দৃশ্যের শুটিং  এ আহত জুনিয়র এনটিআর

দক্ষিণ ভারতীয় সিনেমার জনপ্রিয় অভিনেতা জুনিয়র এনটিআর শুটিং সেটে দুর্ঘটনায় কাঁ...

ইরাক ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সৌদি প্রিন্সের বৈঠক

ইরাকে দুই দেশের যৌথ হামলার পর আঞ্চলিক পরিস্থিতি নিয়ে জরুরি আলোচনায় বসেছেন মার...

সরকারি হাসপাতালে রোগীর ঢল, দালালের ফাঁদে নিঃস্ব মানুষ

উন্নত চিকিৎসা, বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ এবং নির্ভরযোগ্য রোগ নির্ণয়ের আশায়...

গাইবান্ধার কাগজের তৈরী প্লেট ছড়িয়ে পড়ছে রাজধানীসহ সারাদেশে

প্লাস্টিক ও থার্মোকলের ক্ষতিকর ব্যবহার কমিয়ে পরিবেশ সুরক্ষায় দেশজুড়ে যখন ওয়া...

লাইফস্টাইল
বিনোদন
খেলা