সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন জেলা পুলিশ সুপার
সারাদেশ

‘অপরাধের সাথে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না’

মৌলভীবাজার প্রতিনিধি

দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নতির জন্য মৌলভীবাজারকে অনুসরণ করা যেতে পারে মন্তব্য করে মৌলভীবাজারের পুলিশ সুপার কে, এইচ, জাহাঙ্গীর হোসেন পিপিএম-সেবা বলেছেন, ‘আমাদের উদ্দেশ্য হচ্ছে বৈষম্যহীন সমাজ এবং দেশ গড়ে তোলা। এজন্য আইন শৃঙ্খলার উন্নতির পাশাপাশি জনগণের চাহিদা অনুযায়ী তাদের পুলিশি সেবা প্রদান করা। অপরাধের সাথে যে বা যারা জড়িত থাকবে হোক সে পুলিশ সদস্য, বা অন্য কেউ, কাউকেই ছাড় দেওয়া হবে না।’

বুধবার (২৬ ফেব্রুয়ারী) দুপুরে জেলা পুলিশ সুপারের সভাকক্ষে মৌলভীবাজারের বিভিন্ন উপজেলার গণমাধ্যমকর্মীদের নিয়ে আয়োজিত পবিত্র রমজান মাসকে সামনে রেখে ‘পুলিশ সুপারের জবাবদিহিতা’ শীর্ষক ব্যতিক্রমধর্মী এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘জেলার আইন-শৃঙ্খলা পুরোপুরি নিয়ন্ত্রনে না থাকলেও দেশের যে কোন জেলার চেয়ে অনেক ভালো রয়েছে। আর সেটা সম্ভব হয়েছে আপনাদের মতো দেশ প্রেমিক সচেতন সাংবাদিকদের কারনে। আশপাশের জেলার সাথে তুলনা করলে বুঝতে পারবেন মৌলভীবাজার জেলা পুলিশ কতোটা স্মোথলি এবং ট্রমাহীন, শঙ্কাহীন কাজ করছে। জনগনের সাথে মিশে তারা কাজ করছে। এজন্য আমরা বিভিন্ন শ্রেণী পেশার মানুষদের নিয়ে সভা করেছি, যাতে পুলিশের সাথে সাধারন মানুষে কোনো গ্যাপ না থাকে।’

মৌলভীবাজারের পরিবেশ ভালো থাকায় স্থানীয় প্রবাসিদের প্রতি বিভিন্ন ব্যবসা-বানিজ্যে বিনিয়োগ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এখানকার বর্তমান পরিবেশ পুরোপুরি অনুকুলে রয়েছে। তাই পুলিশ সুপার হিসেবে বিনিয়োগকারীদের আশ^স্থ করতে চাই, বিনিয়োগের জন্য কোন প্লান করলে এর নিরাপত্তা দেওয়ার জন্য আমরা বদ্ধ পরিকর। বিশেষ করে কোন উদ্যোগ নিলে নিরাত্তার বিষয়ে আপনাদের কোনো ভয় বা শঙ্কা করবেন না।’

রমজান মাসকে সামনে রেখে আইন-শৃঙ্খলার উন্নতি করতে জেলার সকল উপজেলায় চুরি-ডাকাতি রোধ, ট্রাফিক ব্যবস্থাপনা, চাঁদাবাজি, ছিনতাই, মাদক ও দ্রব্যমূল্য নিয়ন্ত্রণসহ বিভিন্ন সামাজিক সমস্যা সংক্রান্ত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দিয়ে তিনি বলেন, ‘সমাজের সকল সমষ্যা পুলিশের একার পক্ষে সমাধান করা সম্ভব নয়। এজন্য সমাজের সকল স্টেক হোল্ডারদের নিয়ে সামাজিক আন্দোলন গড়ে তোলতে হবে। তাহলেই সামাজিক সমস্যাগুলো দূর করা সম্ভব।’

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ আজমল হোসেন, জেলা বিশেষ শাখার ডিআইও-১ আবু হুসাইন, মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ গাজী মাহবুবুর রহমানসহ মৌলভীবাজার জেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ এবং বিভিন্ন উপজেলার প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার গণমাধ্যমকর্মী এসময় উপস্থিত ছিলেন।

আমার বাঙলা/ এসএ

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

অনিয়মে ৩ লাখ টাকা জরিমানা আইশিন ফুডসের

গাজীপুরের কালীগঞ্জে খাদ্য নিরাপত্তা আইন লঙ্ঘনের অভিযোগে আইশিন ফুডস কোম্পানি ল...

বেনজীর ইস্যুতে দুবাইয়ের জবাবদিহি দাবি

সাবেক আইজিপি বেনজীর আহমেদকে দেশে ফেরানোর প্রক্রিয়ায় নতুন অগ্রগতি হয়েছে। তাকে...

আর্জেন্টিনার হার, বিশ্বজুড়ে বিষাদের সুর

এই বিশ্বকাপ অনেকটাই প্রাণবন্ত ছিল আর্জেন্টিনার সমর্থকদের সরব উপস্থিতিতে। ভেন্...

কারা হেফাজতে মৃত্যু, গণতান্ত্রিক ব্যবস্থার জন্য উদ্বেগে

রাষ্ট্রের হেফাজতে থাকা অবস্থায় একজন নাগরিকের মৃত্যু যেকোনো গণতান্ত্রিক ব্যবস্...

বিজিবিকে দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বিজিবি সদস্যদের সততা, দেশপ্রেম ও পেশাদারিত...

আগাম জামিনে ৩ মাসের অপেক্ষা, তাৎক্ষণিক সুরক্ষা কোথায়?

গ্রেপ্তারের আশঙ্কায় থাকা কোনো ব্যক্তি যাতে অপ্রয়োজনীয় হয়রানি বা অযৌক্তিক আটক...

এইচএসসি পরীক্ষা স্থগিতের গুজব, বোর্ডের জরুরি বার্তা

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ছড়িয়ে পড়া এইচএসসি...

হামে আরও ৪ শিশুর মৃত্যু, প্রাণহানি প্রায় ৮০০

দেশে হামের প্রাদুর্ভাব থামছেই না। প্রতিদিন বাড়ছে আ...

হামাস কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

গাজা উপত্যকায় যৌথ সামরিক অভিযানে হামাসের জ্যেষ্ঠ সামরিক কমান্ডার আধাম ইব্রাহি...

হুথি হুমকিতে সৌদির তেল রপ্তানি শঙ্কায়

ইয়েমেনের হুথি বিদ্রোহীদের বাব আল-মান্দেব প্রণালি অবরোধের নতুন হুমকি বৈশ্বিক...

লাইফস্টাইল
বিনোদন
খেলা