সারাদেশ

দুই বগি রেখে চলে গেল সাগরদাঁড়ি এক্সপ্রেস

রাজশাহী প্রতিনিধি

দুটি বগি রেখে রাজশাহী থেকে খুলনার উদ্দেশে ছেড়ে গেছে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন। তবে বগি দুটিতে কোনো যাত্রী ছিল না। এই ট্রেনটি রাজশাহী খুলনা রুটে চলাচল করে।

মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারি) সকাল ৬টা ২০ মিনিটে রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছেড়ে যায় ট্রেনটি। ১০ কিলোমিটার দূরে হরিয়ান স্টেশন এলাকায় পৌঁছালে পেছনের দুটি বগি মূল ট্রেন থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। এর পর গড়াতে গড়াতে বেলপুকুর পর্যন্ত পৌঁছে যায় বগি দুটি।

রেলওয়ে সূত্রে জানা গেছে, সাগরদাঁড়ি চলে যাওয়ার পরে সকাল সাড়ে ৬টার দিকে তিতুমীর এক্সপ্রেস রাজশাহী রেলওয়ে স্টেশন থেকে ছাড়ে। হরিয়ান স্টেশনে গিয়ে দাঁড়ায় ট্রেনটি। পরে তিতুমীর এক্সপ্রেসের ইঞ্জিন নিয়ে গিয়ে আবার সাগরদাঁড়ি এক্সপ্রেসের বগি দুটি হরিয়ান স্টেশনে আনা হয়। ততক্ষণ হরিয়ান স্টেশনে তিতুমীর এক্সপ্রেসের যাত্রীবাহী বগিগুলো দাঁড়িয়ে ছিল। পরে সকাল ৮টায় তিতুমীর এক্সপ্রেস হরিয়ান স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশে যাত্রা করে।

হরিয়ান স্টেশনের মাস্টার মনিরুল ইসলাম বলেন, ‘বগি দুটিতে যাত্রী ছিল না। বগি দুটি রেখেই সাগরদাঁড়ি ট্রেন খুলনার উদ্দেশে চলে যায়। এতে তিতুমীরের সময় খানিকটা বিলম্ব হয়েছে। এখন ট্রেন চলাচল স্বাভাবিক রয়েছে।’

আমারবাঙলা/জিজি

Copyright © Amarbangla
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

এড. কবির চৌধুরীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য, বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম চট্...

সাংবাদিকদের মর্যাদা নিশ্চিতকরণের কাজ চলছে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, অবাধ তথ্যপ্রবাহের যুগে সাং...

জ্বালানির সাথে ফের এলপিজির দামও বাড়ল

চলতি মাসে আবারও বাড়ল তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। মাসের শুরুতে এক দ...

দারিদ্র্য সত্বেও আশিকের স্বপ্ন ফুটবলার হওয়া

এক হাতে সংসারের কঠিন বাস্তবতা, অন্য হাতে স্বপ্ন বুনেছে এক কিশোর ফুটবলার। যে ব...

ইসলামী ব্যাংক ত্রিশাল শাখা স্থানান্তর

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ত্রিশাল শাখা আব্দুর রশিদ চেয়ারম্যান মার্কেট, হ...

ইসলামী ব্যাংক ত্রিশাল শাখা স্থানান্তর

ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির ত্রিশাল শাখা আব্দুর রশিদ চেয়ারম্যান মার্কেট, হ...

সুনামগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে বিদায়ী জেলা প্রশাসককে সংবর্ধনা প্রদান

সুনামগঞ্জের বিদায়ী জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ড. মোহাম্মদ ইলিয়...

ফের হরমুজ প্রণালি বন্ধ: আইআরজিসি

সময়ের সঙ্গে পরিস্থিতির কী নাটকীয় পরিবর্তন। গত শুক্রবার রাতেও মনে হচ্ছিল, যুদ্...

জ্বালানির সাথে ফের এলপিজির দামও বাড়ল

চলতি মাসে আবারও বাড়ল তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম। মাসের শুরুতে এক দ...

সাংবাদিকদের মর্যাদা নিশ্চিতকরণের কাজ চলছে: তথ্য ও সম্প্রচার মন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, অবাধ তথ্যপ্রবাহের যুগে সাং...

লাইফস্টাইল
বিনোদন
খেলা